মুকুলকে চ্যালেঞ্জ শুভেন্দুর, বিধায়ক পদটাই টিকিটে রাখতে পারবেন না ‘পিএসি চেয়ারম্যান’

মুকুলকে চ্যালেঞ্জ শুভেন্দুর, বিধায়ক পদটাই টিকিটে রাখতে পারবেন না ‘পিএসি চেয়ারম্যান’

মুকুল রায়ের নাম পিএসির চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়ার পরই চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভা থেকে ওয়াক আউটের পর শুভেন্দু বলেন, মুকুল রায়ের নাম প্রস্তাব করেনি বিজেপি। প্রস্তাব করেছে তৃণমূল। তিনি নিজের বিধায়ক পদ টিকিয়ে রাখতে পারবে না। বিধায়ক পদ খারিজ নিয়ে দলত্যাগ আইন কার্যকর করে ছাড়বেন।

মুকুলকে পিএসির চেয়ারম্যান ঘোষণার পর চ্যালেঞ্জ শুভেন্দুর

মুকুলকে পিএসির চেয়ারম্যান ঘোষণার পর চ্যালেঞ্জ শুভেন্দুর

শুভেন্দু বলেন, সাধারণত পিএসি চেয়ারম্যান হয় বিরোধী দলের কোনও বিধায়ক। এই সাংবিধানিক রীতিই চলে আসছে। কিন্তু এবার ক্ষমতাবলে শাসক তৃণমূল কংগ্রেস সেই রীতি মানল না। মুকুল রায় দলত্যাগ করে তৃণমূল যোগ দেওয়ার পর বিজেপি তাঁর নাম প্রস্তাব করেনি। বিজেপি ৬ জনের নাম প্রস্তাব করেছিল। তাঁদেরকে পিএসি চেয়ারম্যান না করে মুকুল রায়কে বেছে নিল পিএসির চেয়ারম্যান পদে।

খরচও করবে তৃণমূল, হিসাবও তারা করবে! কটাক্ষ শুভেন্দুর

খরচও করবে তৃণমূল, হিসাবও তারা করবে! কটাক্ষ শুভেন্দুর

শুভেন্দুর কথায়, আসলে রাজ্যের তৃণমূল সরকার চাইছে, খরচও তারা করবে, হিসাবও তারা করবে। সে কারণেই রীতি মানা হল না। অর্থের অপচয় নিয়ে বিরোধীরা যাতে প্রশ্ন করতে না পারে, তার জন্যই মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করা হয়েছে। এর প্রতিবাদে বিজেপির তরফে কোনও কমিটির চেয়ারম্যান হবে না।

কমিটির চেয়ারম্যান পদ বিজেপি নেবে না

কমিটির চেয়ারম্যান পদ বিজেপি নেবে না

শুভেন্দু বলেন, বিজেপির জন্য ১০টি কমিটি বরাদ্দ করা হয়েছিল। সেইসব কমিটির চেয়ারম্যান পদে বিজেপি কোনও নাম প্রস্তাব করবে না। তবে ১০ কমিটির চেয়ারম্যান না হলেও বিজেপি বিরোধিতায় সরব থাকবে। অধিবেশনে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হলে আমরা অবশ্য অংশগ্রহণ করব, সরকারের অনৈতিক কাজের বিরোধিতা করব।

মাথা নত করার লোক নই আমি, চ্যালেঞ্জ শুভেন্দুর

মাথা নত করার লোক নই আমি, চ্যালেঞ্জ শুভেন্দুর

শুভেন্দু বলেন, মাথা নত করার লোক নই আমি। শেষপর্যন্ত লড়ব। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়েছি আমরা, তাঁর বিরুদ্ধে দলত্যাগ আইন কার্যকর করতে আমরা লড়ব। অধ্যক্ষ আমাদের আবেদনে কর্ণপাত না করলে আমরা আদালত পর্যন্ত যাব। অর্থাৎ বিজেপি আইনি পথে লড়াইয়ের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+