ডিভোর্স রুখতে অভিনব উদ্যোগ সিউড়ির বিচারকের, দেখুন ভিডিও
স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব মেটাতে অভিনব উদ্যোগ বিচারকের। দ্বন্দ্ব মেটাতে নিজের পকেটের পয়সায় স্বামী-স্ত্রীকে সিউড়ির অভিজাত হোটেলে রাখলেন বিচারক। এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব মেটাতে অভিনব উদ্যোগ বিচারকের। দ্বন্দ্ব মেটাতে নিজের পকেটের পয়সায় স্বামী-স্ত্রীকে সিউড়ির অভিজাত হোটেলে রাখলেন বিচারক। এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্বামী-স্ত্রীর বিরোধ মেটাতে অভিনব উদ্যোগ নিলেন সিউড়ি জেলা আদালতের বিচারক পার্থসারথি সেন। ২০১৬-র মার্চে সিউড়ির গৌতম দাসের সঙ্গে বিয়ে হয়েছিল নদিয়ার অহনার। কিন্তু পারিবারিক অশান্তির জেরে আদালতে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন অহনা। স্বামীর তরফে পরে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করা হয়।
কিন্তু ছাড়বার পাত্র নন সিউড়ি জেলা আদালতের বিচারক পার্থসারথি দাস। ডিভোর্স রুখতে অবিনব উদ্যোগ নেন তিনি। সম্পর্ক টিকিয়ে রাখতে স্বামী-স্ত্রীকে বাড়ি ভাড়া নিয়ে থাকতে পরামর্শ দেন। কিন্তু স্বামী জানান, আর্থিক কারণে তা করা সম্ভব নয়। এর পর বিচারক প্রস্তাব দেন, সিউড়ির অভিজাত হোটেলে স্বামী-স্ত্রী তিনদিন কাটিয়ে আসুন। যার টাকা দেবেন বিচারক নিজেই।
বিচারকের প্রস্তাব মতো ১৬ জানুয়ারি, মঙ্গলবার সিউড়ির অভিজাত হোটেলে গিয়ে ওঠেন গৌতম-অহনা। বুধবার সকালে তাঁরা জানান, ১ দিনেই তাঁদের অনেক সমস্যা মিটে গিয়েছে।
এখনও দুদিন তাঁদের থাকতে হবে হোটেলে। ১৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিনে, স্বামী-স্ত্রীকে তাঁদের পরবর্তী অবস্থানের কথা জানাতে বলা হয়েছে।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications