অধীরের সঙ্গে আঁতাত রয়েছে মোদীর! কংগ্রেসের ভূয়সী প্রশংসা করেও তোপ শুভেন্দুর
অধীর চৌধুরীর সঙ্গে আঁতাত রয়েছে বিজেপির। ফের অধীরকে নিশানা করলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, বিজেপির হাত শক্ত করতে উসকানি দিচ্ছেন অধীর চৌধুরী।
অধীর চৌধুরীর সঙ্গে আঁতাত রয়েছে বিজেপির। ফের অধীরকে নিশানা করলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, বিজেপির হাত শক্ত করতে উসকানি দিচ্ছেন অধীর চৌধুরী। জেলার কংগ্রেস বিধায়করা বরং ভালো কাজ করছেন। ফরাক্কা ও সূতির কংগ্রেস বিধায়কদের ভূমিকার ভূয়সী প্রশংসা শুভেন্দুর মুখে।

শুভেন্দু তোপ দাগেন বহরমপুরের কংগ্রেস সাংসদকে
সিএএ ও প্রস্তাবিত এনআরসির বিরুদ্ধে নবাব-গড়ে মিছিল করেন শুভেন্দু। মিছিল শেষে জনসভায় শুভেন্দু তোপ দাগেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে। তাঁর সঙ্গে বিজেপির গোপন আঁতাত রয়েছে বলে অভিযোগ তাঁর। শুভেন্দু বলেন, সব কংগ্রেস নেতা খারাপ নয়। ফরাক্কা ও সুতির বিধায়কদের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন নাগরিকত্ব সংশোধন আইন বিরোধী আন্দোলনে।

অধীর-ব্রিগেডকে চাপে রাখতে শুভেন্দুর তোপ
সামনেই পুরসভা ভোট, আর তারপর ২০২১-এর বিধানসভা। তার আগে অধীর-ব্রিগেডকে চাপে রাখতেই তিনি এমন মন্তব্য করলেন। অধীরের বিরুদ্ধে তোপ দেগে তিনি কংগ্রেসী বিধায়কদের প্রশংসা করলেন। শুভেন্দু আবার তোপ দাগেন, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর পরিবারের নিরাপত্তা কেড়ে নেওয়া হচ্ছে, অথচ অধীর চৌধুরী নিরাপত্তা পাচ্ছেন ঠিকই। বিজেপির বন্ধু না হলে এই সুরক্ষা পাওয়া অসম্ভব।

শুভেন্দু মুর্শিদাবাদের মানুষকে আস্বস্ত করলেন
শুভেন্দু মুর্শিদাবাদের মানুষকে আস্বস্ত করে বলেন, যতদিন মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ততদিন এনআরসি বা সিএএ কিছুই হবে না। রাজ্যে এসব লাগু করা হবে না। বাংলায় বসবাসকারী কাউকেই ঘরহারা হতে হবে না, কোথাও চলে যেতে হবে না।












Click it and Unblock the Notifications