শুভেন্দু সব জল্পনার অবসান ঘটিয়ে দিলেন! শাহের সফরের আগে তাৎপর্যপূর্ণ বার্তা
সব জল্পনার অবসান ঘটালেন শুভেন্দু! অমিত শাহের সফরের আগে তাৎপর্যপূর্ণ বার্তা
শুভেন্দু অধিকারীর তৃণমূল ছাড়া এবং বিজেপি-যোগ নিয়ে জল্পনা আজকের নয়। তিন বছরাবধিকাল ধরে এই জল্পনা চলছে। বারবার তা খণ্ডন করেছেন শুভেন্দু। শুভেন্দু অধিকারী বোধহয় এই জল্পনায় অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। এবার অমিত শাহের সফরের আগে জল্পনার পারদ যখন চড়ছে, তখন রাজ্যর পরিবহণমন্ত্রী সকল জল্পনার অবসান ঘটিয়ে দিয়েছেন আবারও।

অনেকের বাড়া ভাতে ছাই দিলেন শুভেন্দু
নন্দীগ্রামের এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, কোনও জল্পনায় যেন কান না দেওয়া হয়, তাঁর মুখের কথা ছাড়া কেউ যেন কোনও কিছু বিশ্বাস না করে। তিনি ১০ নভেম্বর নন্দীগ্রামের অনুষ্ঠানে সব স্পষ্ট করে দেবেন বলেও জানান। তারপরই সেই নন্দীগ্রামে এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু অনেকের বাড়া ভাতে ছাই দিয়ে দেন।

তাৎপর্যপূর্ণ বার্তায় শুভেন্দু জানান, ‘তৃণমূলেই আছি’
আর তারপর তিনি কলকাতায় এসে এক সাংবাদিক বৈঠকে সব জল্পনায় ইতি টেনে দেন আবার। রাজ্যের পরিবহণ মন্ত্রী তাৎপর্যপূর্ণ বার্তায় জানান, ‘তৃণমূলেই আছি'। এতদিন তাঁরই কিছু মন্তব্যের জন্য জল্পনার পারদ এতটা চড়ে গিয়েছিল। আবার সেই পারদ নিজেই নামিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। তবে তিনি কী করবেন, তা স্পষ্ট করলেন না।

শুভেন্দুর জনপ্রিয়তাও বাড়ছে পাল্লা দিয়ে
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, মাঝেমধ্যেই এইসব জল্পনা তিনি ভালোই উপভোগ করছেন। আর শুভেন্দুর জনপ্রিয়তাও বাড়ছে পাল্লা দিয়ে। তিনি এমন জল্পনায় অন্তরালে থেকেও অনেক সময় প্রচার পেয়ে যাচ্ছেন। দিকে দিকে তাঁকে নিয়ে আলোচনা হচ্ছে। কোথাও পজিটিভ, কখনও নেগেটিভ প্রচারে তিনি অনেক নেতাকে টেক্কা দিয়ে এগিয়ে চলেছেন।

শুভেন্দু কেন কোনও নেতাই বিজেপিতে যাবেন না
সম্প্রতি শিশির অধিকারী জানিয়ে দিয়েছেন, তাঁরা বিশ্বাসঘাতক নন। তারপর ফের বলেছেন, শুভেন্দু ঠিকঠাকই আছে। শুভেন্দু কেন কোনও নেতাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার মতো ভুল করবেন না। এরপরই শুভেন্দুকে দেখা যায় নন্দীগ্রামের সরকারি অনুষ্ঠানে। তারপর কলকাতায় এসে ‘তৃণমূলেই আছি' বলে বার্তা দেন।

নেত্রী বা পার্টির বিরুদ্ধে কোনও শব্দ প্রয়োগ করেননি
এই মর্মে শুভেন্দু জানান, আমাকে কেউ আপনারা আমাদের নেত্রী বা পার্টির বিরুদ্ধে কোনও শব্দ প্রয়োগ করতে দেখেছেন বা শুনেছেন, শোনেনি। যা হচ্ছে, এগুলো এক শ্রেণির মিডিয়ার বাজার গরম করা খবর। আমার মুখ যা শুনবেন, সেটা ছাড়া অন্য কিছু সত্যি মনে করার কারণ নেই। তাঁর এই কথাতেই অনেক জল্পনার ইতি ঘটে।

ভোট রাজনীতির ডক্টরেট বলেও দাবি শুভেন্দুর
তিনি নিজেকে ভোট রাজনীতির ডক্টরেট বলেও দাবি করেন। বিজেপির বিরুদ্ধে সম্প্রতি খড়গপুর-কালিয়াগঞ্জে ভোটের কী রেজাল্ট করেছিলাম, তা সবাই জানেন। কোথায় কীভাবে ভোট করতে হবে, তা আমার জানা আছে। এদিন নন্দীগ্রামের ভোট নিয়েও মুখ খোলেন তিনি। জানান, নন্দীগ্রামে বিজেপি দাঁত ফোটাতেও পারবেন না।

শুভেন্দুর বার্তায় তৃণমূল অনেক আশ্বস্ত হল
তিনি বলেন, তবে এবার বিজেপির সঙ্গে তুল্যমূল্য লড়াই হবে বেশ কিছু আসনে। ২০-২৫টি আসনে বিজেপি কোনও লড়াইয়ে আসতে পারবে না। বা্কি আসনগুলিতে তারা লড়াই দেবে। সম্প্রতি শুভেন্দুকে নিয়ে জল্পনার মধ্যেই এমন বার্তা আসায় তৃণমূল অনেক আশ্বস্ত হল। শুভেন্দুকে নিয়ে অনেক কথারও নিবৃত্তি ঘটল।












Click it and Unblock the Notifications