তৃণমূলের ৪২-এ ৪২-এর পথে বাধা কে, সঠিক টার্গেটেই ‘মিনি ব্রিগেড’ ঘোষণা শুভেন্দুর

আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের লক্ষ্য ৪২-এ ৪২। তৃণমূল কংগ্রেসের এই লক্ষ্যপূরণে বিজেপি নয়, আসল কাঁটা অধীর চৌধুরী। তা স্পষ্ট হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নয়া ঘোষণায়।

আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের লক্ষ্য ৪২-এ ৪২। তৃণমূল কংগ্রেসের এই লক্ষ্যপূরণে বিজেপি নয়, আসল কাঁটা অধীর চৌধুরী। তা স্পষ্ট হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নয়া ঘোষণায়। এবার মুর্শিদাবাদের বুকে মিনি ব্রিগেড করতে চলেছে তৃণমূল। ১৬ মার্চ ব্রিগেডে বিরাট সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

কফিনে শেষ পেরেক

কফিনে শেষ পেরেক

এই সমাবেশ থেকেই মুর্শিদাবাদের মাটিতে অধীর চৌধুরীর নাম ও নিশান মুছে দেওয়ার ডাক দেওয়া হয়েছে। তৃণমূল চাইছে, মুর্শিদাবাদের সব আসন দখল করে অধীর চৌধুরীর কফিনে শেষ পেরেক পুঁতে দিতে। সেইসঙ্গে ৪২-এ ৪২ করা তৃণমূলের লক্ষ্য। তৃণমূল তাই কোমর বেঁধে নামছে লোকসভা ভোটের আগে।

১৬ মার্চ মিনি ব্রিগেড

১৬ মার্চ মিনি ব্রিগেড

আগামী ১৬ মার্চ বহরমপুর শহরে তৃণমূল কংগ্রেস মিনি ব্রিগেড সফল করতে নামছে। টার্গেট অন্তত দু-লক্ষ মানুষকে এনে বহরমপুর শহরে অধীরের খাসতালুকে ওয়াইএমএ ময়দানে সভা করা। তৃণমূলের জেলা পর্যবেক্ষক তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেছেন।

পুস্তিকায় অধীর-কথা

পুস্তিকায় অধীর-কথা

শুধু মিনি ব্রিগেডেই ক্ষান্ত নয় তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারী এবার কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর বিরিুদ্ধে পুস্তিকা প্রকাশ করা হচ্ছে। এই পুস্তিকা ভোটপ্রচারে ব্যবহার করা হবে। দীর্ঘ ২০ বছর ধরে বহরমপুরে সার্বিক উন্নয়ন করেননি অধীর চৌধুরী। সেই সমস্ত পরিসংখ্যান আকারে তুলে ধরা হবে।

কলকাতায় সিপিএম, দিল্লিতে বিজেপি

কলকাতায় সিপিএম, দিল্লিতে বিজেপি

অধীর চৌধুরীকে আক্রমণ করে শুভেন্দু বলেন, কলকাতায় উনি সিপিএম, দিল্লিতে বিজেপি। ২০ বছর ধরে কংগ্রেসের টিকিটে সাংসদ হয়েছেন অধীর চৌধুরী। এতদিন কী উন্নয়ন করেছেন, তার জবাব তো দিতে হবে ওনাকেই। উনি কোথায় কী উন্নয়ন করেছেন, কত অঞ্চল-কত গ্রাম বঞ্চিত থেকেছে, তা-ই পুস্তিকা আকারে তৈরি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+