বসিরহাটের স্কুলে সরস্বতী পূজার দাবিতে পথ অবরোধ ছাত্র ছাত্রীদের
এক সময় স্কুলে হতো সরস্বতী পুজো। কিন্তু হঠাৎই নিয়মের বেড়াজাল ভেঙে বন্ধ হয়ে যায় স্কুলের বাৎসরিক সরস্বতী পুজো। দীর্ঘদিন পর সেই সরস্বতী পুজো পুনরায় চালুর দাবিতে পথ অবরোধ করে ছাত্রছাত্রীরা। বোয়ালঘাটা-কলুপুকুর রোড অবরোধ করেন।

শুধু পথ অবরোধই না, স্কুলের গেটে তালা দিয়ে সরস্বতী পুজোর দাবিতে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। এই কাজে তাদের পাশে দাঁড়ানো অভিভাবকেরা। এমন বিরল ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া ব্লক এর বাসিন্দারা।
জানা গিয়েছে, বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের শালিপুর গ্রাম পঞ্চায়েতের চৌহাটা গ্রামে দীর্ঘদিন ধরেই বাৎসরিক সরস্বতী পুজো বন্ধ হয়ে রয়েছে। একাধিকবার স্কুল কর্তৃপক্ষকে এই পুজো চালুর কথা বললেও তা নিয়ে নড়চড় করেনি স্কুল কর্তৃপক্ষ।
তাই এবার আট বছর ধরে বন্ধ থাকা সরস্বতী পুজোর চালুর উদ্যোগ নিয়েছে ছাত্র-ছাত্রীরা। তাদের বক্তব্য, প্রায় আট বছর ধরে সরস্বতী পুজো বন্ধ রয়েছে চৌহাটা আদর্শ বিদ্যাপীঠে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। দাবি করা হয় অবিলম্বে সরস্বতী পূজার জন্য প্রস্তুতি নিতে অন্যথায় আরো বড় আন্দোলনের হুশিয়ারি দিয়েছে ছাত্রছাত্রীরা।
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হাই স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় হাজার খানেক। এর আগের প্রধান শিক্ষক অশোক চন্দ্র সরকার দীর্ঘদিন ধরে স্কুলে সরস্বতী পূজা করতেন না। তারপরে গত ছয় মাস আগে নতুন প্রধান শিক্ষক হিমাংশু শেখর মন্ডল স্কুলের দায়িত্ব নিয়েছেন। তবে তিনি সমস্ত দায় ম্যানেজিং কমিটির উপর চাপিয়েছেন।












Click it and Unblock the Notifications