ধেয়ে আসছে সামুদ্রিক ঝড়! মহাসাগরের বুকে তাণ্ডব চালাবে টাইফুন ‘কালমেগি’
প্রশান্ত মহাসাগরের বুকে তাণ্ডব চালাচ্ছে সামুদ্রিক ঝড় ‘কালমেগি’। গত চার দিন ধরে বেশ ধীরে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বয়ে চলেছে এই ঝড়। ‘কালমেগি’ই এক অন্যরকম ঝড়।
প্রশান্ত মহাসাগরের বুকে তাণ্ডব চালাচ্ছে সামুদ্রিক ঝড় 'কালমেগি'। গত চার দিন ধরে বেশ ধীরে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বয়ে চলেছে এই ঝড়। 'কালমেগি'ই এক অন্যরকম ঝড়। এই ঝড়টি বর্তমানে ফিলিপাইনের উত্তরাঞ্চলে ম্যানিলার প্রায় ৩৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান করছে। এই ঝড় শীঘ্রই টাইফুনের রূপ নিতে পারে।

১২ ঘণ্টায় টাইফুন ‘কালমেগি’
আবহবিদরা জানিয়েছেন, ১২ ঘণ্টার মধ্যে টাইফুনের রূপ নিতে পারে ‘কালমেগি'। এবং তা ফিলিপাইনের উত্তরাংশের কাছাকাছি চলে আসবে। বেশ কিছুক্ষণ টাইফুন তাণ্ডব চালাবে ফিলিপাইন উপকূলে। এই ঝড় তারপর শক্তি হারিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে চলে যাবে।

ফিলিপাইনের উপকূল অঞ্চলে ঝড়
সাধারণত, এই ধরনের ঝড়গুলি নিরক্ষীয় অঞ্চলে চলে যায় এবং দুর্বল হতে শুরু করে। ফিলিপাইনের উত্তরের অংশে অবতরণ করার পরে ‘কালমেগি' ফিলিপাইনের বেল্ট অতিক্রম করে যাবে। ফিলিপাইনের উপকূল অঞ্চল অতিক্রম করতে ১২ ঘন্টা সময় নেবে এই টাইফুন।

মহাসাগরে বর্তমানে মাত্র দুটি ঝড়
ক্রান্তীয় এই ঝড় ‘কালমেগি' ক্রমশ দুর্বল হয়ে পড়বে। পরে এটি দক্ষিণ চিন সাগরে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হিসাবে আত্মপ্রকাশ করবে। মহাসাগরে বর্তমানে মাত্র দুটি ঝড় রয়েছে, যার মধ্যে একটি ‘ফেংসেন' এবং অন্যটি ‘ল্যান্ডমাস'। পশ্চিম প্রশান্ত মহাসাগরে এই ঝড়গুলি অবস্থান করে চলেছে।












Click it and Unblock the Notifications