সিএবি লঙ্ঘনের সাধ্যি নেই রাজ্যের, মমতা-সহ বিরোধী মুখ্যমন্ত্রীদের হুঁশিয়ারি বিজেপির
রাজ্যসভার নাগরিকত্ব সংশোধনী বিল পাসের পর তা আইনে পরিণত হয়েছে। এই আইনকে লঙ্ঘন করার কোনও ক্ষমতা নেই রাজ্যের। এই আইন না মানলে তা হবে সংবিধান লঙ্ঘনের সামিল।
রাজ্যসভার নাগরিকত্ব সংশোধনী বিল পাসের পর তা আইনে পরিণত হয়েছে। এই আইনকে লঙ্ঘন করার কোনও ক্ষমতা নেই রাজ্যের। এই আইন না মানলে তা হবে সংবিধান লঙ্ঘনের সামিল। সংবিধানের সপ্তম তফসিলের ইউনিয়ন তালিকার অধীনে বলা হয়েছে, আইন পাস হওয়ার পর তা কার্যকর করা রাজ্য সরকারের আশু কর্তব্য।

পশ্চিমবঙ্গ, পঞ্জাব, কেরল, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীরা ঘোষণা করেছিলেন, এই আইনটি অসাংবিধানিক এবং তাদের রাজ্যে কোনও স্থান নেই এই আইনের। স্বরাষ্ট্রমন্ত্রকের উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, কেন্দ্রীয় আইন প্রনয়ণ করতে রাজ্যগুলি বাধ্য। তা অস্বীকার করার কোনও ক্ষমতা নেই রাজ্যগুলির।
বৃহস্পতিবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছিলেন, তাঁর রাজ্যে এই সংবিধান বিরোধী আইনের কোনও স্থান নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিজেপি ইশতেহারে উন্নয়নের পরিবর্তে দেশকে বিভক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কেন হবে? বাংলায় এই আইনের কোনও স্থান নেই।
মমতা বলেন, বিজেপি লোকসভা এবং রাজ্যসভায় বলপূর্বক আইন পাস করতে পারে। কারণ বিজেপির সঙ্গে সংখ্যা রয়েছে। কিন্তু আমাদের সঙ্গে মানুষ আছে। আমরা মানুষের পাশে আছি। আমরা দেশ ভাগের এই চক্রান্ত রুখবই। এই আইনটিকে ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্রের উপর সরাসরি আক্রমণ বলে বর্ণনা করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তিনিও বলেছেন, তাঁর সরকার এই রাজ্যে এই আইনটি প্রয়োগ করতে দেবে না।
নাগরিকত্ব আইন অনুসারে, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সী এবং খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা যারা পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ৩১ ডিসেম্বর, ২০১৪ পর্যন্ত এসেছেন এবং সেখানে ধর্মীয় নিপীড়নের মুখোমুখি হয়েছেন তাদের অবৈধ অভিবাসী হিসাবে গণ্য করা হবে না। তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে ।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছেন, এই আইনটি স্পষ্টতই অসাংবিধানিক। এই আইন নিয়ে কংগ্রেস পার্টি যে সিদ্ধান্তই নিক না কেন, তা ছত্তিশগড়ে প্রয়োগ করা হবে না। মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ বলেন, "কংগ্রেস দল নাগরিকত্ব সংশোধন আইনের বিষয়ে যে অবস্থান নিয়েছে, আমরা তা অনুসরণ করব। আমরা বিভাজনের বীজ বপনকারী এমন একটি প্রক্রিয়ার অংশ হতে পারি না।












Click it and Unblock the Notifications