কেন্দ্রের রেশন পরিকল্পনা নিয়ে সতর্ক রাজ্য সরকার

কেন্দ্রের রেশন পরিকল্পনা নিয়ে সতর্ক রাজ্য সরকার

ইতিমধ্যেই ওয়ান-নেশন-ওয়ান-রেশন-কার্ড স্কিমের পরিকল্পনা করেছে কেন্দ্র সরকার। ভর্তুকিযুক্ত খাদ্যশস্যের অবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই কেন্দ্রের এই উদ্যোগ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের (এনএফএসএ) আওয়তায় কেউ যদি তাঁর স্থায়ী ঠিকানা ছেড়ে অন্যত্র বসবাস করেন তবে বর্তমানে তিনি যেখানে থাকেন সেখান থেকেও বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে তাঁর রেশন সংগ্রহ করতে পারবেন।

এক দেশ এক রেশন ব্যবস্থা প্রকল্প নিয়ে সতর্ক রাজ্য সরকার

এক দেশ এক রেশন ব্যবস্থা প্রকল্প নিয়ে সতর্ক রাজ্য সরকার

এবার এই প্রকল্পের বাস্তবায়নের আগেই সতর্ক রাজ্য সরকার। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এই প্রকল্পের আওতা থেকে নিজের নাম অপসারণ করতে চলেছে বলে শান যাচ্ছে। সূত্রের খবর, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নতুন নাগরিকত্ব পরিসংখ্যান বা জাতীয় জনসংখ্যা পঞ্জীর তথ্য সরবরাহের ক্ষেত্রেও কেন্দ্রের বিরোধিতা করেন।

প্রকল্পের বাস্তবায়ন নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত অব্যাহত

প্রকল্পের বাস্তবায়ন নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত অব্যাহত

এবার এক দেশ এক রেশন ব্যবস্থা থেকেও সরে দাঁড়াতে চলেছে বাংলা। প্রধাণত কেন্দ্র রাজ্য সংঘাতের কারণেই মমতার এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। যদিও এই ক্ষেত্রে কেন্দ্র সরকারের অপারগতাকে কাঠগড়ায় তুলেছে রাজ্য। অন্যদিকে কেন্দ্র সরকারের মতে, এই প্রকল্পের হাত ধরে অন্যান্য রাজ্যে কর্মরত বাংলার প্রচুর সংখ্যক শ্রমিককে উপকৃত হত।

কেন্দ্রের অসহযোগীতাকে কাঠগড়ায় তুললো নবান্ন

কেন্দ্রের অসহযোগীতাকে কাঠগড়ায় তুললো নবান্ন

এই প্রসঙ্গে নবান্নের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "এই প্রকল্পটি বাংলায় চালু করতে কেন্দ্রের অনুমতি চেয়ে ইতিমধ্যেই একটি চিঠি পাঠানো হয়। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও কোনোরূপ উত্তর এসে পৌঁছায়নি। ইতোমধ্যে এক ডজন রাজ্য এই প্রকল্পে অংশ নেওয়া শুরু করেছে এবং বাকীরাও আগামী কয়েক মাসে একই রাস্তায় হাঁটতে চলেছে "। তাঁর মতে, ওই চিঠির কোনও সদুত্তর না পাওয়াতে কেন্দ্রের অসহযোগীতাই আরও প্রকট হয়। এই ঘটনাটি এই ইঙ্গিত দেয় যে রাজ্য সরকার এই প্রকল্পের অংশ হতে পারে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+