কোচবিহারে গ্রেফতার বিজেপি নেতা সায়ন্তন বসু, এলাকায় উত্তেজনা
কোচবিহারের মাথাভাঙায় গ্রেফতার বিজেপি নেতা সায়ন্তন বসু। পুলিশের অভিযোগ ১৪৪ ধারা অমান্য করায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।
কোচবিহারের মাথাভাঙায় গ্রেফতার বিজেপি নেতা সায়ন্তন বসু। পুলিশের অভিযোগ ১৪৪ ধারা অমান্য করায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে সায়ন্তন বসুর অভিযোগ বিজেপির সভা বানচাল করতেই এই গ্রেফতার। বিষয়টি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন।

শীতলকুচির গোঁসাইহাটে বিজেপির অভিনন্দন যাত্রা কর্মসূচি
এদিন কোচবিহারের শীতলকুচির গোঁসাইহাটে বিজেপি অভিনন্দন যাত্রা কর্মসূচি ছিল। জেলা নেতাদের সঙ্গে নিয়ে চিনি সেখানেই যাচ্ছিলেন। গোঁসাইহাটের একটি মাঠে বিজেপির সমাবেশের আয়োজন করা হয়েছিল।

সিতাই থেকে গ্রেফতার সায়ন্তন বসু
মাথাভাঙার সিতাই মোড়ে পুলিশ সায়ন্তন বসুর গাড়ি আটকায়। বলা হয় সেখানে ১৪৪ ধারা জারি করা আছে। তাও যেতে চাইলে সায়ন্তন বসুকে গ্রেফতার করে মাথাভাঙা থানায় নিয়ে যাওয়া হয়।

ফোনেই সভায় ভাঙন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাথাভাঙা থানা থেকে ফোনেই ভাষণ দেন সায়ন্তন বসু।

বিজেপির সভা বানচাল করার চেষ্টা
সায়ন্তন বসু অভিযোগ করেন বিজেপির সভা বানচাল করতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।












Click it and Unblock the Notifications