Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অবশেষে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ এসএসসির, কতজন বসতে পারবেন না পরীক্ষায়?

শিক্ষক নিয়োগ পরীক্ষায় 'অযোগ্য' প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এই ১৮০৪ জন প্রার্থী আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বরের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন না। শীর্ষ আদালতের নির্দেশ ছিল, সাত দিনের মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। সেই সময়সীমার মধ্যেই শনিবার কমিশনের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রথমে একটি খসড়া তালিকা প্রকাশ্যে এলেও তা ওয়েবসাইট থেকে দ্রুত প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর শনিবার দুপুরে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কমিশনের দফতরে এসে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং আইনি পরামর্শ নেন। দীর্ঘ আলোচনা শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ নির্দেশ দিয়েছিল, 'অযোগ্য' প্রার্থীদের নামের তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে। আদালত প্রশ্ন তুলেছিল, কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন এতদিন এই তালিকা প্রকাশ করা হয়নি।

প্রকাশিত তালিকায় মোট ১৮০৪ জনের নাম এবং রোল নম্বর উল্লেখ করা হয়েছে। তবে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য কতজন 'অযোগ্য' নিয়োগ পেয়েছিলেন, তা আলাদাভাবে উল্লেখ করা হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+