প্রায় সাত হাজার শিক্ষক নিয়োগ অবৈধ, আদালতে মানল SSC, তবে বেতন ফেরতের নির্দেশের বিরোধিতা
এই প্রথম অবৈধ নিয়োগের কথা আদালতে মানল SSC। মঙ্গলবার সুপ্রিমকোর্টে এসএসসি জানিয়েছে ১৯ হাজার শিক্ষকের নিয়োগ বৈধ। তার প্রমাণ তাঁদের কাছে রয়েছে। আর ৭ হাজার শিক্ষক নিয়োগ অবৈধ এবং তাদের হয়ে সওয়াল করবে না এসএসসি। তবে তাঁদের বেতন ফেরতের নির্দেশে আপত্তি জানিয়েছে এসএসসি।
মঙ্গলবার সকাল থেকে সুপ্রিম কোর্টে মামলার সওয়াল জবাব শুরু হয়। তাতে রাজ্যের পক্ষ থেকে জানানো হয় নিয়োগের সম্পর্ণ সিদ্ধান্ত এসএসসির। তাতে রাজ্যের কোনও ভূমিকা নেই। এসএসসির পক্ষ থেকে সওয়াল জবাব শুরু হলে প্রথমে নিয়োগের পরিসংখ্যান পেশ করে তারা। প্রধান বিচারপতি এসএসসির কাছে জানতে চায় নাইসাকে টেন্ডার ডেকে বরাত দেওয়া হয়নি। এমনই অভিযোগ রয়েছে।

ওএমআর শিট স্ক্যান করাতে থার্ড পার্টিকে কেন দেওয়া হয়েছিল বরাত তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। কমিশনের তরফে জানানো হয় নাইসাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার প্রেক্ষিতে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, অন্য কাউকে দায়িত্ব দিতে না পারলে কীভাবে OMR শিট বাইরে নিয়ে গেল তারা।ষ নিয়োগ কারী সংস্থাকেই আবার কেন দায়িত্ব দেওয়া হল ?
প্রধান বিচারপতি প্রশ্ন করেন কীভাবে বরাত দেওয়া সংস্থা থার্ড পার্টিতে ওএমআর শিট স্ক্যান করার দায়িত্ব দেয়। দেখে মনে হচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় পরিকল্পিত জালিয়াতি হয়েছে। ২০১৬ সালের প্যানেলে কীভাবে ২০২২ সালে শিক্ষক নিয়োগ করা হল তা নিয়ে এসএসসিকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। নাইলা সা থার্ড পার্টিকে নিয়োগ করা হলেও স্কুল সার্ভিস কমিশনের কাছে কেন ওএমআর শিটের কপি স্কুল সার্ভিস কমিশনের কাছে থাকবে না তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি।
এদিকে আদালতে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের বিরোধিতায় সওয়াল করতে গিয়ে কমিশন জানিয়েছে মাথা ব্যাথা হলে পুরো মাথা বাদ দিতে হয় না। মাথা ব্যাথার ওষুধ দিতে হয়। অর্থাৎ নিয়োগে দুর্নীতি হয়েছে এতো জন শিক্ষকের চাকরি বাতিল করা ঠিক নয়। কারা যোগ্য কারা অযোগ্য তার পার্থক্য জানাতে রাজি হয় কমিশন। এবং আদালতে এই প্রথম ১৯ হাজার চাকরি বাতিলের কথা জানায় এসএসসি। এতোদিন তাহলে হাইকোর্টে কেন তারা এই তথ্য দেয়নি এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিকে চাকরিহারারা এখনও অনশন জারি রেখেছেন। তাঁরা অভিযোগ করেছেন কমিশন কেন আগে তথ্য পেশ করেনি। কেনই বা প্যানেলের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেও নিয়োগ করা হল। এই নিয়ে সওয়াল করেছেন তাঁরা। এদিকে মধ্যশিক্ষা পর্ষদও আদালতে কমিশনের আর্জিকে সমর্থন জানিয়েছে। ২৬ হাজার চাকরি বাতিল করা ঠিক হয়নি বলে আদালতেও জানিয়েছে তারা।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications