শোভনের কণ্ঠেও ‘জয় শ্রীরাম’ স্লোগান, বিজেপিতে ‘মানানসই’ হতে মাত্র ১৭ মাস

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, শোভনবাবু এখনও বিজেপির সঙ্গে মানানসই হতে পারেননি। বিজেপির মানানসই হয়ে গেলেই তিনি সক্রিয় হবেন। তা সেই মানানসই হতে শোভনের সময় লেগে গেল প্রায় ১৭ মাস।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, শোভনবাবু এখনও বিজেপির সঙ্গে মানানসই হতে পারেননি। বিজেপির মানানসই হয়ে গেলেই তিনি সক্রিয় হবেন। তা সেই মানানসই হতে শোভনের সময় লেগে গেল প্রায় ১৭ মাস। ১৭ মাস পর তাঁর মুখ থেকে বের হল জয় শ্রীরাম স্লোগান। বিজেপিতে তাঁর প্রথম কর্মসূচি তিনি শেষ করলেন জয় শ্রীরাম ধ্বনিতেই।

দিলীপের ডাল-ভাত তত্ত্বে শোভনের বাড়া ভাতে জল

দিলীপের ডাল-ভাত তত্ত্বে শোভনের বাড়া ভাতে জল

২০১৯ সালের ১৪ অগাস্ট দিল্লিতে গিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। তৃণমূল ছেড়ে গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছিলেন। এরপর বাংলায় ফিরে তাঁকে সংবর্ধনা দিতেও কম করেনি বিজেপি। কিন্তু সংবর্ধনা মঞ্চে ডাল-ভাত তত্ত্বই শোভনের বাড়া ভাতে জল ঢেলে দিল। দিলীপের ডাল-ভাত তত্ত্ব শোভন-বৈশাখীকে ফের 'ঘরে' ঢুকিয়ে দিল।

শোভনবাবু বিজেপির সঙ্গে মানানসই এতদিনে

শোভনবাবু বিজেপির সঙ্গে মানানসই এতদিনে

এরপর এমনই পরিস্থতি আসে শোভন-বৈশাখী নিষ্কৃতি চেয়ে বসেন। শুরু হয় একবার তৃণমূল, একবার বিজেপির দিকে পেন্ডুলামের মতো ঝুঁকে পড়ার খেলা। শেষ তিনি বিজেপিতেই সক্রিয় হলেন। কিন্তু এই সক্রিয় হওয়ার আগে যে ঘাত-প্রতিঘাত, চড়াই-উৎরাই পেরোতে হল, তাতেই দিলীপ ঘোষ বলেছিলেন শোভনবাবু এখনও বিজেপির সঙ্গে মানানসই হয়ে উঠতে পারেননি।

শোভন চট্টোপাধ্যায় অবশেষে বিজেপিতে সক্রিয়

শোভন চট্টোপাধ্যায় অবশেষে বিজেপিতে সক্রিয়

দিলীপবাবুর সেই বিবৃতির পর শোভন চট্টোপাধ্যায় অবশেষে বিজেপিতে সক্রিয় হলেন। দক্ষিণ কলকাতা বিজেপির আয়োজনে রোড শো করলেন। এবং রোড শো-র পর সংবর্ধনা মঞ্চ থেকে এক এক করে নিশানা করতে ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিম, কুণাল ঘোষকেও।

১৭ মাস পর বিজেপিতে মানানসই হলেন শোভন

১৭ মাস পর বিজেপিতে মানানসই হলেন শোভন

আর সবশেষে বিজেপি নেতার মতো ভঙ্গিতেই তিনি আওয়াজ তুললেন জয় শ্রীরাম। ভারত মাতা কি জ.য়ের পরই বিজেপি নেতার মতো স্বভাবসিদ্ধ স্লোগান মুখরিত হল সভামঞ্চ। দিলীপ ঘোষের কথায়, ১৭ মাস পর বিজেপিতে মানানসই হলেন শোভন। এর আগে গত সোমবার তাঁর রোড শো করার কথা ছিল, তা ভেস্তে যায় নিজেদের গরহাজিরার জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+