বিজেপিতে 'বিপ্লব'! নির্বাচন ছাড়াই বাংলায় প্রথম জেলা পরিষদ দখলের পথে বিজেপি
সব কিছু ঠিকঠাক ঠাকলে নির্বাচন ছাড়াও রাজ্যের প্রথম জেলাপরিষদ দখল করতে চলেছে বিজেপি।
সব কিছু ঠিকঠাক ঠাকলে নির্বাচন ছাড়াও রাজ্যের প্রথম জেলা পরিষদ দখল করতে চলেছে বিজেপি। সূত্রের খবর অনুযায়ী, বিজেপিতে যোগ দিতে পারেন দক্ষিণ দিনাজপুরের বিশিষ্ট তৃণমূল নেতা বিপ্লব মিত্র। তাঁর সঙ্গেই বিজেপিতে যোগ দিতে পারেন দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদের চোদ্দোজন তৃণমূল সদস্য। বিজেপিতে যোগ দিতে পারেন বিপ্লব মিত্রেই ভাই গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রও।

বিজেপির পথে মমতার বিশ্বস্ত সৈনিক
মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সৈনিক বিপ্লব মিত্রের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, তিনি ইতিমধ্যেই জেলায় নিজের অনুগত জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক সেরেছেন। পরবর্তী সময় থেকে তাঁকে ফোনে পাওয়া যাচ্ছে না। কেউ কেউ বলছেন তিনি দিল্লিতে পৌঁছে গিয়েছেন। যে কোনও দিন দিল্লি বিজেপির সদর
দফতরে গিয়ে বিজেপিতে যোগ দিতে পারেন তিনি।

জেলা পরিষদ তৃণমূলের হাত ছাড়া হওয়ার পথে
বিপ্লব মিত্রের বিজেপিতে যোগ দিলে তাঁর সঙ্গে যেতে পারেন জেলাপরিষদের ১৪ জন তৃণমূল সদস্য। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে ১৮ টি আসন রয়েছে। সবকটিই তৃণমূলের দখলে। যদি তৃণমূলের ১৪ জন সদস্য বিজেপিতে যোগ দেন, তাহলে রাজ্যের ইতিহাসে বিজেপি প্রথম জেলা পরিষদ দখল করবে। জেলা পরিষদের সঙ্গে গঙ্গারামপুর এবং বুনিয়াদপুর পুরসভাও তৃণমূলের
হাতছাড়া হতে পারে।

নির্বাচনের পরেই পদ থেকে অপসারিত বিপ্লব মিত্র
লোকসভা নির্বাচনে বালুরঘাট আসনে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ পরাজিত হন বিজেপির সুকান্ত মজুমদারের কাছে। এরপরেই বিপ্লব মিত্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে তৃণমূলের একাংশ। মমতা বন্দ্যোপাধ্যায় বিপ্লব মিত্রকে সরিয়ে জেলার সভাপতি করেন অর্পিতা ঘোষকে। সরিয়ে দেওয়া হয়েছিল যুব তৃণমূলের জেলা সভাপতিকেও। বিপ্লব মিত্রের অনুগামীদের অভিযোগ বহিরাগত অর্পিতা ঘোষকে জেলাসভাপতি করে দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের সংগঠন তৈরি করা বিপ্লব মিত্রকে অপমান করা হয়েছে।












Click it and Unblock the Notifications