সাইবার ক্রাইম কাণ্ডে গুজরাত থেকে একজনকে গ্রেফতার করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ
সাইবার ক্রাইম কাণ্ডে গুজরাত থেকে একজনকে গ্রেফতার করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ
সাইবার ক্রাইম অপরাধের অভিযোগে এক কলেজ ছাত্রকে গুজরাতের সুরাট থেকে গ্রেপ্তার করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। সোমবার ওই যুবককে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। এবং পুলিশি হেফাজতের আবেদন করা করা হয় আদালতের কাছে। ধৃত যুবকের নাম অর্ণব দেশমুখ (২০)।

অভিযোগ, কলেজ ছাত্র অর্ণব দেশমুখ দক্ষিণ দিনাজপুরের পতিরাম এলাকার এক যুবতীর নামে ফেক আইডি খোলে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই অশ্লীল ছবি আপলোড করে এবং কমেন্ট করে। এর বিরুদ্ধে গত বছর সাইবার ক্রাইম থানায় সেই মহিলা অভিযোগ জানায়।
তার ভিত্তিতে জেলা পুলিশ অভিযোগ পাওয়ার পর তদন্ত করে।পুলিশ খবর পায় ওই যুবক গুজরাতে আছে সেই অনুযায়ী মোবাইল ট্রাক করতে থাকে। গুজরাতের সুরাট থেকে গ্রেফতার করে ওই যুবককে। সোমবার তাকে আদালতে তোলা হয়। এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান।












Click it and Unblock the Notifications