করোনা নিয়ে বই লিখছেন অশোক! পুজোর আগেই প্রকাশ করবেন সৌরভ

করোনা নিয়ে বই লিখছেন অশোক! পুজোর আগেই প্রকাশ করবেন সৌরভ

কলকাতায় সৌরভ গাঙ্গুলি(sourav ganguly) ও অশোক ভট্টাচার্যের (ashok Bhattacharya)সাক্ষাৎ। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর অশোক কাকুর সঙ্গে সৌরভ গাঙ্গুলির এটা প্রথম সাক্ষাৎকার। এক ফেসবুক পোস্টে দুজনের ছবি শেয়ার করে অশোক ভট্টাচার্য জানিয়েছেন, তাঁর লেখা বই (book)প্রকাশের ব্যাপারে রাজি হয়েছেন সৌরভ।

জুন মাসের মাঝামাঝি করোনায় আক্রান্ত হয়েছিলেন অশোক ভট্টাচার্য

জুন মাসের মাঝামাঝি করোনায় আক্রান্ত হয়েছিলেন অশোক ভট্টাচার্য

এবছরের জুন মাসের মাঝামাঝি সময়ে করোনায় আক্রান্ত হয়েছিল সিপিএম নেতা তথা শিলিগুড়ির প্রশাসক অশোক ভট্টাচার্য। শিলিগুড়িতেই তাঁর চিকিৎসা চলে। সেখানেই সুস্থ হয়ে ওঠার পর কলকাতায় এসেছিলেন পরবর্তী চিকিৎসা করাতে।

 কলকাতায় অশোক, সৌরভ সাক্ষাৎ

কলকাতায় অশোক, সৌরভ সাক্ষাৎ

এক ফেসবুক পোস্টে অশোক ভট্টাচার্য জানিয়েছেন, তিনি কলকাতায় এসেছেন, খবর পেয়েছিলেন সৌরভ। এছাড়াও অনেকদিন তাঁদের দুজনের সাক্ষাৎ হয়নি। বিশেষ করে করোনা থেকে সুস্থ হওয়ার পরে। সেই কারণেই এই সাক্ষাৎ বলে জানিয়েছেন অশোক ভট্টাচার্য।

 অশোক ভট্টাচার্যের পারিবারিক খবর নিয়েছেন সৌরভ

অশোক ভট্টাচার্যের পারিবারিক খবর নিয়েছেন সৌরভ

অশোক ভট্টাচার্য আরও জানিয়েছেন, তাঁদের মধ্যে অনেক কথা হয়েছে। তাঁর বাড়ির খবর, কাকিমার খবর, সবার খবরই নিয়েছে সৌরভ।

খেলা, অর্থনীতি রাজনীতি নিয়ে আলোচনা

খেলা, অর্থনীতি রাজনীতি নিয়ে আলোচনা

সৌরভ অশোক ভট্টাচার্যকে জানিয়েছেন, শিলিগুড়ি তাঁর যাওয়া হচ্ছে না। তবে আইপিএল-এর জন্য সৌরভের আরব আমীরশাহি যাত্রা নিয়েও কথা হয়েছে। কথা প্রসঙ্গে উঠে এসেছে, রাজনীতি এবং অর্থনীতির প্রসঙ্গও।

বই প্রকাশে রাজি সৌরভ

বই প্রকাশে রাজি সৌরভ

অশোক ভট্টাচার্য জানিয়েছেন, পুজোর আগেই করোনা ও নগর অর্থনীতি নিয়ে তাঁর একটি বই প্রকাশিত হবে। সেই বইটির প্রকাশের জন্য সৌরভকে অনুরোধ করায় তিনি রাজি হয়েছে। সৌরভ অশোক ভট্টাচার্যকে জানিয়েছেন, বই প্রকাশের জায়গা তিনিই ঠিক করে দেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+