অমিত শাহের সঙ্গে সৌরভের কী কথা হয়েছে! বিসিসিআই প্রধান ইস্যুতে জানালেন বঙ্গসন্তান
বিসিসিআই প্রেসিডেন্ট পদে যোগ দেওয়া প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে অমিত শাহের যোগাযোগ ও ক্রিকেটারের বিজেপিতে যোগদান ঘিরে ব্যাপক জল্পনা শুরু হয়েছে।
বিসিসিআই প্রেসিডেন্ট পদে যোগ দেওয়া প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে অমিত শাহের যোগাযোগ ও ক্রিকেটারের বিজেপিতে যোগদান ঘিরে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। আর এই সমস্ত জল্পনায় জল ঢেলে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, রাজনীতিতে যোগ দেওয়ার তাঁর কোনও ইচ্ছে নেই। তবে , অমিত শাহের সঙ্গে যে তাঁর সাম্প্রতিক সাক্ষাৎ হয়েছে , তা সাফভাবেই জানিয়েছেন মহারাজ। এক প্রথম সারির বাংলা সংবাদ চ্যানেলকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন সৌরভ ।

অমিত শাহের সঙ্গে দেখা হলেও কোনও রাজনৈতিক কথা হয়নি। এইভাবেই যাবতীয় বিতর্কে জল ঢেলেছেন 'প্রিন্স অফ কলকাতা' সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, অমিত শাহের ছেলে জয় তাঁর অনেক দিনের বন্ধু। এমনকি বিজেপিতে আরও এক দাপুটে নেতা তথা বোর্ড সদস্য অনুরাগ ঠাকুরও সৌরভের বহুদিনর বন্ধু, তবে এঁদের কারোর সঙ্গে সৌরভ রাজনীতি নিয়ে আলোচনা করেননা। কাউকে নিজে থেকে রাজনীতি সম্পর্কে জিজ্ঞাসা করেন না বলেও জানিয়ে দেন তিনি। পাশাপাশি, মহারাজের দাবি , 'দিদি হোন বা অমিত শাহ' সকলেই একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে নিজের দল মজবুত করতে চান। আর সেই জন্যই তাঁরা দলে 'ভালো কাউকে' সংযুক্ত করতেও চান, বলে মন্তব্য করেন সৌরভ।
প্রসঙ্গত, বেশ কয়েকজিন ধরে একটি খবর কান পাতলেই বাংলার রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে। তা হল, ২০২১ সালের নির্বাচনকে মাথায় রেখেই অমিত শাহ বোর্ড প্রেসিডেন্টের পদে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নাকি বসিয়েছেন! আর তা নিয়ে বাংলার রাজনীতিতে প্রবল জল্পনা। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই সৌরভকে তুরুপের তাস হিসাবে দেখছে বিজেপি। যদিও এই সমস্ত তত্ত্ব উড়িয়ে দিয়েছেন 'প্রিন্স অফ কলকাতা'।
-
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications