Sourav Ganguly: সৌরভ মেদিনীপুরে গড়ছেন তৃতীয় ইস্পাত কারখানা, স্পেন থেকে লগ্নি টানতে বাংলার মুখ মহারাজই

Sourav Ganguly: বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান, দেব। কিন্তু লগ্নিকারীদের আকৃষ্ট করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করতে হলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপরই। তিনিই হয়ে দাঁড়ালেন বাংলার 'আসল' মুখ।

আজ মাদ্রিদে বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বিরাট ঘোষণাও করে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। সৌরভ জানালেন, ২০০৭ সালে প্রথম ইস্পাত কারখানা গড়েছিলেন। তৃতীয়টি এবার হচ্ছে মেদিনীপুরে।

Sourav Ganguly: সৌরভ মেদিনীপুরে গড়ছেন তৃতীয় ইস্পাত কারখানা

সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর সংক্ষিপ্ত, কিন্তু জমাটি ভাষণে যেমন একদিকে বাংলায় শিল্পবান্ধব পরিবেশের কথা তুলে ধরলেন তেমনই কোন কোন ক্ষেত্রে বিনিয়োগের প্রভূত সম্ভাবনা রয়েছে তাও তুলে ধরলেন। তিনি বলেন, মেদিনীপুরে চার থেকে ছয় মাসের মধ্যেই ইস্পাত কারখানা তৈরি করা হবে। এই প্রকল্পের অনুমোদন পেতে মাত্র ৪ থেকে ৫ মাস সময় লেগেছে।

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সঞ্চালক রেখে টিভিতে একটি অনুষ্ঠান করেছিল রাজ্য সরকার। সৌরভ সে প্রসঙ্গে বলেন, বছর আগে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগকে উৎসাহিত করতে যে ডেভেলপমেন্ট প্রোগ্রাম হয়েছিল তাতে বিজনেস জগতে আমি ছিলাম নতুন। কিন্তু সাত সপ্তাহের অনুষ্ঠানটি করতে গিয়ে আমি অবাক হয়ে গিয়েছিলাম।

Sourav Ganguly: সৌরভ মেদিনীপুরে গড়ছেন তৃতীয় ইস্পাত কারখানা

সৌরভের কথায়, ওই অনুষ্ঠানে গ্রাম থেকে অনেক অল্প বয়সের শিল্পোদ্যোগীরা এসেছিলেন যাঁরা ছোট ব্যবসা শুরু করে তার বিকাশ ঘটিয়ে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। ফলে বিজনেস মানেই শুধু মিলিয়ন বা বিলিয়নের নয়। ছোট ছোট অনেক সেক্টর রয়েছে।

সৌরভ আরও বলেন, আমি স্পোর্টসম্যান হলেও বিজনেস ব্যাকগ্রাউন্ড রয়েছে। ৫০-৫৫ বছর আগে আমার ঠাকুরদা একটা ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলেছিলেন। সেটি বিকশিত হয়েছে। স্পেনেও বাংলা থেকে অনেকে এসেছেন বাংলার শিল্প সম্ভাবনা তুলে ধরতে, যাঁরা বাংলাতেই ব্যবসা শুরু করে দেশে সুনামের সঙ্গে তা চালিয়ে যাচ্ছেন।

বাংলায় নিশ্চিন্তে, নিরাপদে বিনিয়োগের আহ্বান জানিয়ে সৌরভ বলেন, ম্যানুফ্যাকচারিং, চর্ম, কৃষি, বস্ত্রের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও প্রভূত সম্ভাবনা রয়েছে। শিক্ষাক্ষেত্রে মেধার অভাব নেই। প্রচুর প্রতিভাবান পড়ুয়া রয়েছেন। সে কারণে শিক্ষাক্ষেত্রে বাণিজ্য দ্রুতগতিতে বিকশিত হয়েছে। সংস্কৃতি, বিনোদন, ক্রীড়াক্ষেত্রে সম্ভাবনার কথাও উঠে এসেছে মহারাজের বক্তব্যে।

লা লিগার আকাদেমি তৈরি হলে তা বাংলার ফুটবলকে অনেক এগিয়ে দেবে আজও মন্তব্য করেছেন সৌরভ। অভিজ্ঞতা, টেকনিক্যাল সাপোর্টে ব্যাপকভাবে সমৃদ্ধ হতে পারে বাংলা। সৌরভ বলেন, ১০ বিলিয়নের স্পোর্টস ইন্ডাস্ট্রিতে বাংলারই একজনের দু-দুটি টিম রয়েছে।

বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতার নিরিখে সৌরভ বলেন, বিনিয়োগ হলে তার সদর্থক প্রভাব পড়বে তরুণ প্রজন্মের উপর। শিক্ষালাভের পর সকলে কেরিয়ার গড়তে পারবেন। ব্যবসা মানেই শুধু অর্থ নয়, লাভ-ক্ষতি নয়। লগ্নির মাধ্যমে বহু ছেলে-মেয়ের কেরিয়ার গড়ার পথ যে খুলে দেওয়া যায় সে কথাও লগ্নিকারীদের মনে করিয়ে দেন সৌরভ। মুখ্যমন্ত্রীর স্পেন ও সংযুক্ত আরব আমিরশাহীর সফর ফলপ্রসূ হবে বলেও নিশ্চিত মহারাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+