শুভেন্দু পর্বে কি হাল ছেড়ে দিল তৃণমূল! সৌগতর পাল্টা মেসেজ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে শুভেন্দু অধিকারীকে ঘিরে যেভাবে রাজ্য রাজনীতি সরগরম হয়েছে, তারপর বৃহস্পতিবার বেলা গড়াতেই শুভেন্দুকে নিয়ে কার্যত ধীরে ধীরে অবস্থান স্পষ্ট করার দিকে এগিয়ে যাচ্ছে তৃণমূল। অন্তত সূত্রের এমনটাই দাবি।

'একসঙ্গে কাজ করা মুশকিল' এর জবাব সৌগতর

'একসঙ্গে কাজ করা মুশকিল' এর জবাব সৌগতর

শুভেন্দু অধিকারী বুধবার সৌগত রায়কে মেসেজ করে জানান 'একসঙ্গে কাজ করা মুশকিল'। তার আগের রাতেই তিনি পিকে , অভিষেক, সৌগত, সুদীপের সঙ্গেল বৈঠকে বসেন। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও জানান সৌগত রায়। কিন্তু তার ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি পাল্টায় শুভেন্দুর বক্তব্যে। এরপরই এদিন শুভেন্দুকে সৌগত রায় জবাব দেন।

সৌগত মমতা ফোনালাপ

সৌগত মমতা ফোনালাপ

জানা গিয়েছে, সৌগত রায়ে শুভেন্দু অধিকারীর পাওয়া হোয়াটস অ্যাপ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবগত করেন। এরপরই নেত্রীর নির্দেশ আসে বলে খবর। তবে এবিষয়ে তৃণমূলের তরফে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

 শুভেন্দু পর্ব কি 'ক্লোজড'!

শুভেন্দু পর্ব কি 'ক্লোজড'!

সূত্রের দাবি , শুভেন্দু অধিকারীকে নিয়ে আর কোনও উদ্যোগ নিতে চাইছে না তৃণমূল। সৌগত শিবিরের দাবি, যদি একসঙ্গে কাজ করা শুভেন্দুর পক্ষে মুশকিলই হয়ে যায়, তাহলে তিনি মঙ্গলবারের সভায় কেন বসলেন? জানা যায়, সেই বৈঠকে স্পিকার মোডে মমতা শুভেন্দুর কথাও হয়। এরপরেও শুভেন্দুর অসন্তুষ্টি নিয়ে বিরক্ত তৃণমূল।

শুভেন্দুর সঙ্গে আর কথা নয়!

শুভেন্দুর সঙ্গে আর কথা নয়!

জানা গিয়েছে তৃণমূলের তরফে সৌগত রায় শুভেন্দু অধিকারীকে হোয়াটস অ্যাপের উত্তরে স্পষ্ট ইঙ্গিত দিয়ে বলা হয়েছে, শুভেন্দুর সঙ্গে আর নতুন করে কোনও কথা বলবে না তৃণমূল। অবস্থান এবার শুভেন্দু স্পষ্ট করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+