Soham Chakraborty: মারধরের ঘটনায় আদালতে আত্মসমর্পণ অভিনেতা সোহমের
Soham Chakraborty: আদালতে গিয়ে আত্মসমর্পণ অভিনেতা সোহমের। মারধরের ঘটনায় বুধবারই তৃণমূল কংগ্রেসের তারকা বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ নিষ্ক্রিয়তা সহ একাধিক অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেস্তোরাঁর মালিক।
বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হবে। আর তার আগেই আজ বৃহস্পতিবার বারাসাত আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন অভিনেতা (Soham Chakraborty) । একই সঙ্গে আগাম জামিনেরও আবেদন জানিয়েছেন তিনি।

যদিও এই বিষয়ে এদিন কোনও মন্তব্য করতে চাননি সোহম (Soham Chakraborty)। শুধু জানিয়েছেন, পুরো মামলা এই মুহূর্তে বিচারাধীন রয়েছে। এই বিষয়ে কোনও মন্তব্য নয়। অন্যদিকে আদালতে আগাম জামিনের আবেদন জানালে এখনও পর্যন্ত কোনও নির্দেশ সামনে আসেনি।
তবে বিচারক জানিয়েছেন, সমস্ত নথি খতিয়ে দেখা হবে। এরপরেই যাবতীয় নির্দেশ। এখন দেখার আদালত এই বিষয়ে কী নির্দেশ দেন। অন্যদিকে খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টেও রেস্তোরাঁর মালিকের দায়ের মামলার শুনানি হবে। সে মামলার দিকেও নজর থাকবে।
তৃণমূল বিধায়ক (Soham Chakraborty) তথা অভিনেতা সোহম সম্প্রতি নিউটাউনের একটি রেস্তরাঁয় শ্যুটিং করতে যান। টেকনো সিটি থানার মধ্যে ওই রেস্তোরাঁ। ওই রেস্তোরাঁর উপরের একটি অংশে শুটিং চলছিল। আর তা চলার সময় গাড়ি রাখা নিয়ে সমস্যর সূত্রপাত। আর তা থেকে বিধায়কের সঙ্গে বচসা হয় মালিকের।
কথাবার্তার মধ্যেই মালিককে চড় থাপ্পর মারেন বিধায়ক। এমনকি মারধর করা হয়েছে বলেও অভিযোগ। যদিও ওই হোটেল মালিক প্রথম ঘটনা ঘটান বলে অভিযোগ অভিনেতার। যদিও সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন রেস্তোরাঁর মালিক। এবং হোটেলের সমস্ত সিসিটিভি প্রকাশ্যে নিয়ে আসেন।
আর তাতে রীতিমত অস্বস্তিতে পড়ে যান তৃণমূল বিধায়ক (Soham Chakraborty)। ঘটনায় ক্ষমাও চেয়ে নেন তিনি। যদিও ঘটনার পর থেকে বিভিন্ন ভাবে হুমকি আসছে বলে দাবি হোটেল মালিকের। এমনকি নিরাপত্তার অভাব বোধ করছেন বলে অভিযোগ জানান। এই বিষয়ে থানায় অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ করেনি পুলিশ। এমনটাই অভিযোগ। এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই রেস্তোরাঁর মালিক। আদালতে গিয়েছেন সোহমও।
তবে এই ঘটনায় রাজ্যজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। সোহমের (Soham Chakraborty) এহেন আচরণর কড়া প্রতিক্রিয়া দেন অভিনেতা দেব সহ একাধিক ব্যক্তিত্ব। এমনকি নাম না করে চন্ডীপুরের তৃণমূল বিধায়ককে বার্তাও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবল চাপের মুখে পড়ে যান অভিনেতা।












Click it and Unblock the Notifications