তৃণমূল ছেড়ে বিজেপিতে, না বিজেপি ছেড়ে তৃণমূলে! সোশ্যাল মিডিয়ার প্রচারে জোর জল্পনা

তৃণমূল ছেড়ে বিজেপিতে, না বিজেপি ছেড়ে তৃণমূলে! সোশ্যাল মিডিয়ার প্রচারে জল্পনা

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে সমস্ত পদ থেকে তিনি অব্যাহতি নিয়েছে। তারপর ভোটকৌশলী প্রশান্ত কিশোরের সংস্থাকে দিয়ে দল পরিচালনার কঠোর সমালোচনা করেছেন বিদ্রোহী বিধায়ক মিহির গোস্বামী। সেই মিহির গোস্বামীর সঙ্গে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বৈঠক ঘিরে এখন আবার উল্টো সুর শোনা যাচ্ছে রাজনৈতি মহলে।

তৃণমূল বিধায়কের বিজেপিতে যোগদানের পথ যখন প্রশস্ত

তৃণমূল বিধায়কের বিজেপিতে যোগদানের পথ যখন প্রশস্ত

নিশীথ প্রামাণিক তৃণমূলের বিদ্রোহী বিধায়কের বাড়িতে গিয়ে দেখা করার আগে থেকেই মিহির গোস্বামীর বিজেপিতে যোগদান সম্ভাবনা নিয়ে জল্পনা চলছিন। নিশীথ প্রামামিক তাঁর বাড়িতে যাওয়ার পর বিজেপিতে যোগদানের পথ আরও প্রশস্ত হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মনে করছে।

বিদ্রোহী বিধায়কের কোনও খোঁজই পেলেন না তৃণমূলের মন্ত্রীদ্বয়

বিদ্রোহী বিধায়কের কোনও খোঁজই পেলেন না তৃণমূলের মন্ত্রীদ্বয়

এরপর বিদ্রোহী বিধায়কের বাড়িতে দেখা করতে আসা দুই মন্ত্রী তথা দুই প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ও বিনয়কৃষ্ণ বর্মনকে ব্যর্থ মনোরথ হয়ে ফিরতে হয়। বিধায়কের কোনও খোঁজই পাননি তৃণমূলের মন্ত্রীদ্বয়। এরপর মিহির গোস্বামীর বিজেপিতে যাওয়ার সম্ভাবনা স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছিল।

তৃণমূল ছেড়ে বিজেপিতে, না বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে

তৃণমূল ছেড়ে বিজেপিতে, না বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে

এমতাবস্থায় সোশ্যাল মিডিয়ায় এমনই এক তথ্য সামনে এল যে রাজনৈতিক বিশেষজ্ঞরাও চমকে উঠলেন। সোশ্যাল মিডিয়ায় একাংশের দাবি, মিহির গোস্বামী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন না। বরং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্যই বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক এসেছিলেন বিধায়কের সঙ্গে দেখা করতে।

বিজেপি সাংসদকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু

বিজেপি সাংসদকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু

বিজেপির অভিযোগ, তৃণমূলেরই একাংশ সোশ্যাল মিডিয়ায় এই ধরনের প্রচার শুরু করেছে। এই প্রচার হাসির খোরাক মাত্র। মানুষ এই অপপ্রচার বিশ্বাস করবে না। নিশীথ প্রামাণিকের বিজেপি ছাড়ার খবর ভিত্তিহীন। তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের কর্মীরাই এই তথ্য ছড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই, তাই...

রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই, তাই...

তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করেন, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। মিহির গোস্বামী যেমন তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতে পারেন, তেমনই উল্টোটাও হতে পারে। দুই জনপ্রতিনিধির দীর্ঘ আলাপচারিতা নিয়ে এখন গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পরিস্থিতি এখন কোনদিকে মোড় নেয়, তা-ই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+