বসন্তের পথ আটকে তুষারে ঢাকল পাহাড়, তাপমাত্রায় পতন সমতলেও

যাই যাই করেও যাচ্ছে না শীত। বসন্ত এসেও থমকে গেছে। মঙ্গলবার বিকেল থেকে ফের আবহাওয়া বিপরীত দিকে ঘুরতে শুরু করেছে।

যাই যাই করেও যাচ্ছে না শীত। বসন্ত এসেও থমকে গেছে। মঙ্গলবার বিকেল থেকে ফের আবহাওয়া বিপরীত দিকে ঘুরতে শুরু করেছে। আকাশ কালো করে মেঘ ঘনিয়ে এসেছিল মঙ্গলবার বিকেল থেকে। সমতলে হালকা বৃষ্টিতে পারদ নামল অনেকটাই। কিন্তু পাহাড়বাসীর কাছে কিছুটা অপ্রত্যাশিতই ছিল এই পরিবর্তন। মঙ্গরবার রাত গড়াতেই দার্জিলিংয়ে শুরু হয় তুষারপাত। বুধবার সাদা বরফের পুরু আন্তরণ গায়ে দিয়েই ঘুম ভাঙল দার্জিলিঙের।

 দার্জিলিঙে তুষারপাত

দার্জিলিঙে তুষারপাত

মঙ্গলবার বার থেকেই দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তুষারপাত। টংলু, ধোতর,মানেভঞ্জ সর্বত্র পুরু বরফের আস্তরণ পড়ে গিয়েছে। সান্দাকফুতে বুধবার সকাল থেকেও প্রবল তুষারপাত চলছে। রাস্তা বন্ধ হয়ে গিয়েছে তুষারপাতের জেরে। সান্দাকফু সংলগ্ন পাহাড়ি গ্রামগুলি তুষারে ঢেকে গিয়েছে। বেলা বাড়লেও বন্ধ হয়নি তুষারপাত। দার্জিলিং শহরে তুষারপাত না হলেও, বৃষ্টি হয়েছে। শিলিগুড়িতেও বৃষ্টি চলছে। তুষারপাত আর বৃষ্টির জেরে অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ।

পাহাড়ে তুষারপাতে আনন্দে পর্যটকরাও

পাহাড়ে তুষারপাতে আনন্দে পর্যটকরাও

অসময়ে পাহাড়ে তুষারপাত উপভোগ করছেন পর্যটকরা। এই সময়ে যদিও পাহারে পর্যটকের সংখ্যা কমই থাকে। যাঁরা আছেন তাঁরা তুষারপাতের আনন্দ উপভোগ করছেন। বসন্তের মাঝে তুষারপাতে বিস্মিত পাহাড়ের বাসিন্দারাও।

 বুধবারেও বৃষ্টির পূর্বাভাস

বুধবারেও বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার বার থেকেই দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তুষারপাত। টংলু, ধোতর,মানেভঞ্জ সর্বস্ত্র পুরু বরফের আস্তরণ পড়ে গিয়েছে। সান্দাকফুতে বুধবার সকাল থেকেও প্রবল তুষারপাত চলছে। রাস্তা বন্ধ হয়ে গিয়েছে তুষারপাতের জেরে। সান্দাকফু সংলগ্ন পাহাড়ি গ্রামগুলি তুষারে ঢেকে গিয়েছে। বেলা বাড়লেও বন্ধ হয়নি তুষারপাত। দার্জিলিং শহরে তুষারপাত না হলেও, বৃষ্টি হয়েছে। শিলিগুড়িতেও বৃষ্টি চলছে। তুষারপাত আর বৃষ্টির জেরে অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+