অধিকারী গড়ে আক্রান্ত সৌমেন্দু, ছেলের গায়ে হাত পড়লে কী হবে হুঙ্কার দিয়ে বুঝিয়ে দিলেন শিশির
অধিকারী গড়ে আক্রান্ত সৌমেন্দু, ছেলের গায়ে হাত পড়লে কী হবে হুঙ্কার দিয়ে বুঝিয়ে দিলেন শিশির
অধিকারী গড়ে আক্রান্ত সৌমেন্দু অধিকারী। তাঁর গাড়ি ভাঙচুর হয়েছে। গাড়ির চালককে মারধর করা হয়েছে। সৌমেন্দুর গােয় হাত না পড়লেও এই ঘটনাকে সহজভাবে নিতে রাজি নন শিশির অধিকারী। তিনি রীতিমতো হুঙ্কার দিয়ে বলেেছন, সৌমেন্দুর উপর আঁচর পড়লে দেখে নেব। ২৪ ঘণ্টার মধ্যে জবাবা পাবে। তৃণমূল ব্লক সভাপতিকে দেখে নেওয়ার হুঙ্কার দিয়েছেন শিশির অধিকারী।

আক্রান্ত সৌমেন্দু
প্রথম দফার ভোটে কাঁথি দক্ষিণে সাবাজপুরে বিজেিপ নেতা সৌমেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর করা হয়। মারধর করা হয়েছে সৌমেন্দুর গাড়ির চালককেও। তাঁর গাড়ির চালক গোপাল সিং আহত হয়েছেন। সৌমেন্দু অধিকারী অভিযোগ করেছেন সবাজপুটের তিনটি বুথে জ্যাম করা হচ্ছিল। কেন্দ্রীয় বাহিনী বুথ জ্যাম করার অভিযোগ করেছিলেন। সেটা দেখতেই তিনি গিয়েছিলেন বলে জানিয়েছেন সৌমেন্দু। তারপরেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ।

শিশির অধিকারীর হুঙ্কার
একে অধিকারী গড় তার পরে আবার অধিকারী পরিবারের ছোট ছেলের উপর হামলা। ফুঁসে উঠেছেন বিজেপি নেতা শিশির অধিকারী। ছেলে গায়ে একটি আঁচড় পড়লে তিনি দেখে নেবেন বলে জানিয়েছেন। সৌমেন্দুর গাড়ি ভাঙচুরের ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতি রামগোবিন্দ দাসের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তৃণমূল কংগ্রেস ভোট কিনতে চাইছে বলেই বুথ জ্যাম করছে বলে দাবি করেছেন শিশির অধিকারী। নন্দীগ্রামের ভোটের দিন এমন কাণ্ড ঘটালে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিয়ে দেবেন বলে জানিয়েছেন শিশির অধিকারী।

দক্ষিণ কাঁথিতে উত্তেজনা
প্রথম দফা ভোটে দক্ষিণ কাঁথির মাজিয়ায় ইভিএমের গণ্ডগোলের অভিযোগে দীর্ঘক্ষণ বন্ধ ছিল ভোট গ্রহণ। এই নিয়ে প্রবল উত্তেজনা শুরু হয়েছিল।তৃণমূল কংগ্রেসের সমর্থককা অভিযোগ করেন যে প্রতীকে তাঁরা ভোট দিন না কেন বিজেপির হয়ে ভোট পড়ছে। বারবার এই অভিযোগ করেছেন তাঁরা। প্রতিবােদ বুথে বেশ কিছুক্ষণ ভোট বন্ধ করে দেওয়া হয়ে। বুথের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।

কমিশনে নালিশ তৃণমূলের
এদিকে নির্বাচন কমিশনে গিয়ে বিজেপি ও সিআরপিএফের বিরুদ্ধে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেসের ৮ সাংসদ। তাঁরা অভিযোগ করেছেন ৫ জেলার ১৫টি বুেথ কেন্দ্রীয় বাহিনী ভোটারদের প্রভাবিত করছে বলে অভিযোগ করেছেন তাঁরা। ভগপানপুর, পটাশপুর, এগরা, সহ একাধিক জায়গায় অশান্তি ছড়ানোর অভিযোগ করা হয়েছে বিজেপির বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications