শুভেন্দু যা বলবে তা-ই করবেন তৃণমূলের শিশির! মোদীর সফরের আগে জল্পনা তুঙ্গে
নরেন্দ্র মোদী সফরের আগে জল্পনা জিইয়েই রাখলেন শুভেন্দু অধিকারীর পিতৃদেব শিশির অধিকারী। তিনি তৃণমূলের ছেলের হাত ধরে বিজেপিতে যাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
নরেন্দ্র মোদী সফরের আগে জল্পনা জিইয়েই রাখলেন শুভেন্দু অধিকারীর পিতৃদেব শিশির অধিকারী। তিনি তৃণমূলের ছেলের হাত ধরে বিজেপিতে যাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে তিনি স্পষ্ট জানালেন মেজ ছেলে শুভেন্দু অধিকারী যা বলবেন, তিনি তা-ই করবেন। ২০১০ সাল থেকে শুভেন্দুর কথাই তিনি বেদবাক্য বলে মানেন।

নন্দীগ্রামে শুভেন্দুই জিতবে, মমতাকে ডেকে আনা ভুল
নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিশির মনে করেন, নন্দীগ্রামে শুভেন্দুই জিতবেন। নন্দীগ্রামে মমতাকে ডেকে আনা ভুল ছিল। প্রচারে তিনি ছেলের পাশেই থাকবেন বলে জানিয়েছেন শিশির অধিকারী। এমনকী তিনি মনে করেন, শুধু নন্দীগ্রামে নয়, অবিভক্ত মেদিনীপুরেই তৃণমূলের রেজাল্ট খারাপ হবে।

সরাসরি যখন যুদ্ধ হচ্ছে, তখন সরাসরি যুদ্ধ হোক
শিশিরের কথায়, এখানকার রাজনীতি পুরোপুরি শুভেন্দুর নিয়ন্ত্রণে। ফলে শুভেন্দুর বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নেমে ঠিক করেনি দল। তবে সরাসরি যখন যুদ্ধ হচ্ছে, তখন সরাসরি যুদ্ধ হোক। আমি ছেলের পাশেই থাকব। শুভেন্দু বললে প্রচারেও যাব। বাবা হয়ে ছেলের পাশেই তো থাকা উচিত। এত বিভাজনের রাজনীতি কোনওদিন ভাবিনি।

মমতার আহত হওয়ার ঘটনা প্রসঙ্গে শিশির
শিশির অধিকারী মমতার আহত হওয়ার ঘটনা নিয়ে বলেন, আমি থাকতে কেউ মমতার গায়ে হাত দেওয়ার সাহস করবে না। নিরাপত্তার মধ্যে কে ঠেলে দিতে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর মমতাই বা কেন সন্ধ্যায় ওই রাস্তা দিয়ে আসতে গেলেন। অতি বড় শত্রুকেও কেউ এইভাবে আক্রমণ করে না। কী হয়েছিল বললে মেদিনীপুরের মানুষ ব্যথা পাবে। জেলার মানুষকে অসম্মান করলে সমঝোতা করব না।

মোদীতেই আস্থা শিশির অধিকারীর
শিশির অধিকারী এদিন মোদীতেই আস্থা রাখেন। তিনি বলেন, ইন্দিরা গান্ধীর স্বপ্নের নদী বন্দর সম্পূর্ণ রূপান্তরিত করা হল না। এখন একমাত্র মোদীই পারেন তা করতে। আর মোদী যদি হলদিয়া বন্দরের পূর্ণাঙ্গ রূপ দেন, সেটা হবে শ্রেষ্ঠ বন্দর। শিশিরের এই কথার পর মোদীর সভায় তাঁকে দেখা যাবে কি না, তা নিয়ে জল্পনার পারদ চড়েছে।












Click it and Unblock the Notifications