দ্বিতীয় দফায় নন্দীগ্রামে শুভেন্দুদের মেগা ডুয়েলের আগে ভোট -নিরাপত্তা নিয়ে শিশিরের বড় বার্তা

দ্বিতীয় দফায় নন্দীগ্রামে শুভেন্দুদের মেগা ডুয়েলের আগে ভোট -নিরাপত্তা নিয়ে শিশিরের বড় বার্তা

প্রথম দফার ভোটে তাঁর নিজের গড় কাঁথির বুকে ছেলে সৌমেন্দুর গাড়ির ওপর হামলা হয়। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি শিশির অধিকারী। এর সঙ্গেই তিনি কার্যত জানান দিয়ে দিয়েছেন যে অপর ছেলে শুভেন্দুর আসন্ন মেগা ডুয়েল নিয়ে তিনি কতটা ফোকাসে। দ্বিতীয় দফার ভোটের আগে নিরাপত্তার প্রশ্নে বড় বার্তা দিলেন অধিকারী গড়ের দোর্দন্ডপ্রতাপ এই নেতা।

সৌমেন্দুর গাড়িতে হামলা নিয়ে জোরদার বার্তা

সৌমেন্দুর গাড়িতে হামলা নিয়ে জোরদার বার্তা

কাঁথিতে সাবজাপুরে সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনাকে মোটেও হালকা ভাবে নিতে রাজি নন বাবা শিশির। তিনি সাফ জানান ছেলের গায়ে একটি আঁচড় পড়লেও তিনি 'দেখে' নেবন।

নন্দীগ্রামের ভোটের আগেই হুঁশিয়ারি

নন্দীগ্রামের ভোটের আগেই হুঁশিয়ারি

এদিকে, বাড়ির ছোট ছেলে সৌমেন্দুর গাড়ি ভাঙচুড়ের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলেছেন শিশির অধিকারী। তিনি অভিযোগ করেছেন, তৃণমূলের হাত থাকতে পারে এই ঘটনায়। তবে তারই সঙ্গে সাফ বার্তায় শিশির জানান, নন্দীগ্রামে ভোটের দিন এমন কাণ্ড ঘটলে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিয়ে দেবেন তিনি।

নন্দীগ্রাম ও দ্বিতীয় দফার ভোট নিরাপত্তা প্রসঙ্গে

নন্দীগ্রাম ও দ্বিতীয় দফার ভোট নিরাপত্তা প্রসঙ্গে

শিশির অধিকারী জানান, দ্বিতীয় দফার ভোটের আগে পর্যন্ত প্রতিটি পোলিং বুথে, আরও বেশি করে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে নেওয়া হবে। আর এই জায়গা থেকেই তিনি কার্যত স্পষ্ট করে দেন যে নন্দীগ্রামে ছেলে শুভেন্দুর মেগা ডুয়েল নিয়ে তিনি কতটা ফোকাসে রয়েছেন।

১ এপ্রিল দ্বিতীয় দফার ভোট

১ এপ্রিল দ্বিতীয় দফার ভোট

নন্দীগ্রাম সহ ১ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে ৩০ আসনে লড়াই হবে। যে আসনগুলিতে লড়াই হেব, তা হল বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ভোট হবে দক্ষিণ ২৪ পরগনার একাংশে। এই নন্দীগ্রামে শুভেন্দু বনাম মমতার লড়াই ঘিরে দ্বিতীয় দফার ভোটে গোটা দেশের নজর থাকবে কলকাতা থেকে ১৩৪ কিলোমিটার দূরের অধিকারী গড়ে। প্রসঙ্গত, আগামীকাল থেকে ৫ দিন টানা মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে থাকছেন বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+