সিঁথি থানা কাণ্ডে এবার হাইকোর্টের দ্বারস্থ মৃতের পরিবার
পুলিশের অতিসক্রিয়তার অভিযোগে এবং বিচাবিভাগীয় তদন্তের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সিঁথি থানায় পুলিশ লক আপে মৃতের পরিবার। হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এর এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

১১ ফেব্রুয়ারি সোমবার চোরাই মাল বিক্রির অভিযোগে রাজকুমার সাউ (৫৪) নামে একজনকে আটক করে পুলিশ। জেরার সময়ে পুলিশের লোকাপে পিটিয়েই ওই প্রৌঢ়কে পিটিয়ে মারা হয়েছে বলে প্রৌঢ়ার পরিবারের দাবি। পরিবারের বক্তব্য, বাড়ি থেকে সুস্থ অবস্থাতেই বেরিয়েছিলেন মানুষটি। থানাতেও ঢুকেছিলেন সুস্থ শরীরে। কিন্তু মৃত অবস্থায় তাঁকে বের করা হয়েছে।
আইনজীবীদের দাবি, মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি, ঘটনার বিচারবিভগীয় তদন্তের আর্জি জানান তারা।












Click it and Unblock the Notifications