থার্ড ওয়েভের আগম বার্তার মাঝেই রাজ্যে এল ভ্যাকসিন নিয়ে নতুন খবর, কবে থেকে শুরু ট্রায়াল রান জেনে নিন

থার্ড ওয়েভের আগম বার্তার মাঝেই রাজ্যে এল ভ্যাকসিন নিয়ে নতুন খবর, কবে থেকে শুরু ট্রায়াল রান জেনে নিন

করোনা ভাইরাসের থার্ড ওয়েভ আসতে চলেছে দেশে। তারমধ্যেই ভ্যাকসিন নিয়ে বড় খবর এল রাজ্যে। সিঙ্গিল ডোজ করোনা ভ্যাকসিনের ট্রায়াল রান শুরু হতে চলেছে। জনসন তৈরি করেছে এই সিঙ্গিল ডোজ করোনা ভ্যাকসিন। এতোদিন কোভিশিল্ড -কোভ্যাকসিনের ট্রায়াল হয়েছে রাজ্যে। তার টিকাকরণও শুরু হয়েছে। স্পুৎনিক ভ্যাকসিনেরও ২টো ডোজ। কেবল মাত্র জনসনের করোনা ভ্যাকসিনেরইএকটি ডোজ। দেশে এই প্রথম সিঙ্গল ডোজের করোনা ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু হতে চলেছে রাজ্যে।

থার্ড ওয়েভের আগম বার্তার মাঝেই রাজ্যে এল ভ্যাকসিন নিয়ে নতুন খবর, কবে থেকে শুরু ট্রায়াল রান জেনে নিন

পিয়ারলেস হাসপাতালে শুরু হবে সিঙ্গল ডোজ করোনা ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল। তবে সেটা হতে হতে জুন মাস হয়ে যাবে। এই জুন মাসেই করোনার থার্ড ওয়েভ আছড়ে পড়বে দেশে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন গবেষকরা। এমনকী এইমসের ডিরেক্টরও সেই আশঙ্কার কথা শুনিয়েছেন। ইতিমধ্যেই রাজ্যে করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে।

তবে শুধু পশ্চিমবঙ্গে নয় ৬টি জায়গায় হবে জনসনের এই সিঙ্গিল ডোজের করোনার টিকাকরণ। দিল্লি, মুম্বই, আহমেদাবাদ, বেঙ্গালুরু প্রতিটি জায়গায় ১০০ জনের উপর এই করোনা ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু হবে। বাইরের দেশে ক্লিনিকাল ট্রায়ালে সফল জনসনের এই সিঙ্গল জোড ভ্যাকসিন। আমেরিকা এই ভ্যাকসিন দিতে শুরু করেছে। ভারতে ক্লিনিকাল ট্রায়াল সফল হলে অগস্টা সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে সিঙ্গিল ডোজের করোনা ভ্যাকসিনের টিকাকরণ।

ইতিমধ্যেই রাজ্যে অক্সিজেন সংকট শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। রাজ্য থেকে যেন অন্যরাজ্যে অক্সিজেন পাঠানো না হয় তার অনুরোধ জানিয়েছেন। রাজ্যের জন্য বরাদ্দ অক্সিজেনের মাত্রা বাড়ানোর অনুরোধ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+