নাগরিকত্ব বিলের প্রতিবাদে হিংসাত্ম আন্দোলন বন্ধে হুঁশিয়ারি পরিবহনমন্ত্রীর

নাগরিকত্ব আইনের প্রতিবাদে যারা ট্রেনে বাসে আগুন ধরিয়ে দিয়ে ও একেবারে অনুচিত ভাবে আন্দোলন করছে তারা সমাজ বিরোধী ও গণতান্ত্রিক শিষ্টাচার মেনে প্রতিবাদ আন্দোলন করছে না।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে যারা ট্রেনে বাসে আগুন ধরিয়ে দিয়ে ও একেবারে অনুচিত ভাবে আন্দোলন করছে তারা সমাজ বিরোধী ও গণতান্ত্রিক শিষ্টাচার মেনে প্রতিবাদ আন্দোলন করছে না। যাঁরা এই কাজ করছেন, ট্রেনে বাসে আগুন লাগাচ্ছেন তারা সমাজ বিরোধী এবং এদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত ।

নাগরিকত্ব বিলের প্রতিবাদে হিংসাত্ম আন্দোলন বন্ধে হুঁশিয়ারি পরিবহনমন্ত্রীর

রবিবার এন আর সি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিয়ে মেদিনীপুরে এই কথা বলেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী । তিনি বলেন যে এই রাজ্যে এগারোটা সরকারি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই ঘটনায় এফআইআর করা হয়েছে। তিনি বলেন, যারা সরকারি সম্পত্তি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইন মাফিক ব্যবস্থা গ্রহণ করা হবে ।

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার রাজ্যের বিভিন্ন জেলা ও এলাকায় প্রতিবাদে মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। শুক্রবার ও শনিবার এই দুই দিন রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখানো হয়েছে। এই বিক্ষোভ দেখানোর সময় ট্রেন ও বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয় বিভিন্ন স্টেশনে, রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় । যার জেরে বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন চলাচল । যাতাযাতে সমস্যার মধ্যে পড়তে হয় সাধারন মানুষকে ।

নাগরিকত্ব বিলের প্রতিবাদে হিংসাত্ম আন্দোলন বন্ধে হুঁশিয়ারি পরিবহনমন্ত্রীর

যারা এই ভাবে বিক্ষোভ দেখায় তাদের বিরুদ্ধে কড়া ও আইন মাফিক ব্যবস্থা করা হবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও রবিবার রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখানো হয়েছে । রাস্তাঅবরোধ করা হয়েছে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে । এই ভাবে বিক্ষোভ দেখানো হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগণা, বাঁকুড়া, মালদহ, দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকায় । কেউ যাতে সোশাল মিডিয়া ব্যবহার করে গুজব ও হিংসা না ছড়ায় তার আবেদন করার পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, হাওড়া , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু এলাকায় ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ।

এই দিন মেদিনীপুরে শুভেন্দু অধিকারী বলেন যে রাজ্য সরকার জানিয়েছে যে এই রাজ্যে এনআরসি ও নাগরিকত্ব আইন চালু করা হবে না । গণতান্ত্রিক শিষ্টাচার মেনে প্রতিবাদে সামিল হবেন তারা । আর যারা শিষ্টাচার না মেনে বিক্ষোভ দেখাবে ও আইন হাতে তুলে নিয়ে সরকারি সম্পত্তি নষ্ট করবে বা আগুন লাগাবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+