মুকুলের পর শুভ্রাংশুরও বৈঠক তৃণমূল কংগ্রেসের সঙ্গে! একুশে জুলাইয়ের আগে ফের জল্পনা

মুকুলের পর শুভ্রাংশুরও বৈঠক তৃণমূলের সঙ্গে! একুশে জুলাইয়ের আগে ফের জল্পনা

মুকুল রায়ের পর মুকুল-পুত্র শুভ্রাংশুকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি তিনি নাকি বৈঠক করেছেন তৃণমূলের সঙ্গে। উপলক্ষ, বিজেপি তাঁকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না। তিনি ফিরে আসতে চাইছেন তৃণমূলে। সোশ্যাল মিডিয়ায় জমজমাট প্রচার শুরু হয়েছে, ২১ জুলাইয়ের মঞ্চেই শুভ্রাংশুর ঘরওয়াপসি হতে পারে তৃণমূলে।

চমকের নাম কি মুকুল-পুত্র শুভ্রাংশু

চমকের নাম কি মুকুল-পুত্র শুভ্রাংশু

যদিও তৃণমূল কংগ্রেস ও শুভ্রাংশুর পক্ষ থেকে এমন কোনও খবরের সত্যটা প্রকাশ করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় খবর রটেছে- তৃণমূল বড় চমক দিতে চলেছে একুশে জুলাই। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া হেভিওয়েট নেতা ফিরতে পারেন মমতার দলে। তিনি কে, তা খুঁজতে গিয়ে জল্পনায় উঠে এসেছে মুকুল রায় ও শুভ্রাংশুর নাম।

নিছকই রটনা! শুভ্রাংশুর বার্তা

নিছকই রটনা! শুভ্রাংশুর বার্তা

শুভ্রাংশু সম্প্রতি এক প্রাক্তন তৃণমূল সাংসদের সঙ্গে বৈঠক করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার হতেই, সেই জল্পনার পারদ চড়ে যায়। তবে শুভ্রাংশু নিজে জানিয়েছেন, এসব নিছকই রটনা। তাঁর সঙ্গে কোনও বৈঠক হয়নি কোনও তৃণমূল নেতার। তৃণমূলও এসব নিয়ে কোনওরকম মন্তব্য করেনি।

মুকুলের টুইটার-কাণ্ড ও জল্পনা

মুকুলের টুইটার-কাণ্ড ও জল্পনা

এর আগে মুকুল রায়কে নিয়ে ঠিক এমনই এক বৈঠকের কথা উঠেছিল। শেষে মুকুল রায় নিবৃত্তি ঘটিয়েছিলেন সেইসব জল্পনার। তবে সম্প্রতি মুকুল রায়ের টুইটার অ্যাকাউন্ট হঠাৎ উধাও হয়ে যাওয়ার পর নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও ফের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে এনেছেন মুকুল। তবে তৃণমূলকে আক্রমণের লেশমাত্র ভাগ নেই।

বিজেপিতে গুরুত্ব পাননি, তাই!

বিজেপিতে গুরুত্ব পাননি, তাই!

বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশর বিজেপিতে নাম লিখিয়েছিলেন মুকুল রায়ের যোগদানের অনেক পরে। তিনি বাবার থেকেই পিসির আদর্শে বিশ্বাসী ছিলেন। শেষমেশ নানা কথার মুখোমুখি হতে হতে বীতশ্রদ্ধ হয়ে তিনি তৃণমূল ছাড়েন। কিন্তু বিজেপিতে গিয়েও তেমন কোনও গুরুত্ব পাননি তিনি।

প্রসঙ্গ শুভ্রাংশুর তৃণমূল-যোগ

প্রসঙ্গ শুভ্রাংশুর তৃণমূল-যোগ

এই অবস্থায় রাজনৈতিক মহল মনে করছে, শুভ্রাংশুকে সেভাবে কাজে লাগানো হয়নি। শুভ্রাংশু যদি পাল্টি খান, তাহলে অস্বাভাবিক কিছু হবে না। তবে এমনন কোনও প্রামাণ্য তথ্য এখনও উঠে আসেনি। একটা রটনা তৃণমূলের একুশে জুলাইয়ের আগে চলছে- সেটা হল, শুভ্রাংশু তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছেন।

কোনও জল্পনা-কল্পনা কিছুই নেই!

কোনও জল্পনা-কল্পনা কিছুই নেই!

একাংশের দাবি, এটা মুকুল রায়ের চাল হতে পারে। তিনি শুভ্রাংশুকে দিয়ে জল মাপতে চাইছেন। শুভ্রাংশু বাবার পরামর্শ মতোই কাজ করছেন। বঙ্গ বিজেপি যাতে শুভ্রাংশুর প্রতি বিশেষ নজর দেয়, তাই তৃণমূলের সঙ্গে যোগাযোগ করে দাম বাড়ানোর একটা চাল হতে পারে এটা। আবার হতে পারে পুরোটাই গুজব। বীজপুর বিধায়ক সাফ জানিয়েছেন, এমন কোনও জল্পনা-কল্পনা কিছুই নেই। কোনও ভিত্তি নেই এসবের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+