মনুয়া কান্ডের ছায়া এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে! ২ জনের খোঁজে পুলিশ
মনুয়া কান্ডের ছায়া এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। স্ত্রীর সঙ্গে প্রেমিকের প্রেমের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল স্বামী, তাই প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া অভিযোগ উঠল স্ত্রী
মনুয়া কান্ডের ছায়া এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। স্ত্রীর সঙ্গে প্রেমিকের প্রেমের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল স্বামী, তাই প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। রবিবার এমনই চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিং থানার তালদি গ্রাম পঞ্চায়েতের উত্তর রাজাপুর গ্রামে।

প্রতিবেশীরা জানান, হরিদাস ও অর্চনার মধ্যে আগে কোনও দাম্পত্য অশান্তি ছিল না। তাঁদের একটি ছেলেও রয়েছে। কিন্তু ইদানিং কালে ওই গ্রামেরই বাসিন্দা শঙ্কর মিস্ত্রির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে অর্চনা। হরিদাসের তা জানতে পারে। তাই স্ত্রীর প্রেমে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল হরিদাস।
ঘটনায় পলাতক অর্চনা আর শঙ্কর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ হরিদাসের অর্চনা আর শঙ্করের খোঁজ চালাচ্ছে।












Click it and Unblock the Notifications