'আম্ফান'-কে সামনে রেখে তৃণমূলের ঘরে থাবা! গোপালনগরে শ'য়ে শ'য়ে ঘাসফুল কর্মীর যোগ বিজেপিতে

'আম্ফান'-কে সামনে রেখে তৃণমূলের ঘরে থাবা! গোপালনগরে শ'য়ে শ'য়ে ঘাসফুল কর্মীর যোগ বিজেপিতে

আম্ফানের ত্রাণ ৯৯ শতাংশ মানুষের হাতে পৌঁছে যাওয়ার দাবি মুখ্যমন্ত্রী করলেও, তা যে এখনও হয়নি, তার প্রমাণ দিয়ে দিল বনগাঁর গোপালনগর এলাকা। একইসঙ্গে দলের কর্মী সমর্থকদের একাংশের সঙ্গে প্রতারণের অভিযোগও উঠেছিল। সেই রাগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় ৫০০ ঘাসফুল নেতা, কর্মী, সমর্থক।

 তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ ৫০০ কর্মী সমর্থকের

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ ৫০০ কর্মী সমর্থকের

উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ন'হাটা বাজার এলাকায় প্রায় ৫০০ তৃণমূল কর্মী, সমর্থক বিজেপিতে যোগ দেন। বনগাঁ দক্ষিণ মণ্ডলের তরফে তাঁদের হাতে পতাকা তুলে দেন উত্তর ২৪ পরগনা জেলা বিজেপির সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়। ছিলেন অন্য বিজেপি নেতারাও।

শক্তি বাড়ল বিজেপি

শক্তি বাড়ল বিজেপি

লোকসভা নির্বাচনে বনগাঁ আসন বিজেপির দখলে আসে। সামনে বিধানসভা নির্বাচন। তার আগে এই দলবদলে এলাকায় বিজেপির শক্তি বাড়ল।

তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ

তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ

এলাকায় আম্ফানের ত্রাণ নিয়ে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলেছেন দলবদলকারীরা। পাশাপাশি বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন এই দলবদলকারীরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি বিফলে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি বিফলে

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন আম্ফানের ত্রাণের দাবির ৯৯ শতাংশ মিটিয়ে দেওয়া হয়েছে। সেই মন্তব্যের পরেও ত্রাণের দাবি নিয়ে লক্ষ লক্ষ আবেদন জমা পড়ে বিভিন্ন জেলায়। এই দলবদলের ঘটনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি সঙ্গতিপূর্ণ নয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+