জঙ্গলমহলে ফের বিজেপির ধাক্কা তৃণমূলকে! শ'য়ে শ'য়ে নেতা, কর্মীর যোগদান গেরুয়া শিবিরে

জঙ্গলমহলে ফের বড় ধাক্কা তৃণমূল শিবিরে। এদিন পুরুলিয়ায় সাংসদ জ্যোতির্ময় মাহাত এবং ঝাড়গ্রামে সাংসদ কুনার হেমব্রম এবং রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ১২ শোর বেশি তৃণমূল নেত

জঙ্গলমহলে ফের বড় ধাক্কা তৃণমূল শিবিরে। এদিন পুরুলিয়ায় সাংসদ জ্যোতির্ময় মাহাত এবং ঝাড়গ্রামে সাংসদ কুনার হেমব্রম এবং রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ১২ শোর বেশি তৃণমূল নেতা কর্মী বিজেপিতে যোগ দেন। তবে তালিকা কংগ্রেস এবং বামদলের কর্মীরাও ছিলেন বলে জানিয়েছে বিজেপি।

পুরুলিয়া

পুরুলিয়া

২ সেপ্টেম্বর পুরুলিয়ার কাশীপুর বিধানসভা এলাকায় বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিরোধী দল থেকে আগত প্রায় ১৫০ জন বিজেপিতে যোগ দেন। আর এদিন পুরুলিয়ার বাঘমুণ্ডিতে প্রায় ৭০০-র মতো রাজনৈতিক নেতা-কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। এই দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। বিজেপির তরফে জানানো হয়েছে, তৃণমূল থেকে ৪৮৪ জন, কংগ্রেস থেকে ১৭৮ জন এবং ফরওয়ার্ড ব্লক ও সিপিআইএম থেকে ৬৪ জন বিজেপিতে যোগ দিয়েছেন।

ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম

এদিন ঝাড়গ্রামে রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় এবং ঝাড়গ্রামের বিজেপির সাংসদ কুনার হেমব্রমের উপস্থিতিতে নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন কমপক্ষে ৫০০ জন নেতা কর্মী।

বুধবার ধাক্কা দিয়েছিল তৃণমূল

বুধবার ধাক্কা দিয়েছিল তৃণমূল

বুধবার বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে গেরুয়া শিবির ছেড়ে ১৫ জন শীর্ষ নেতা-সহ শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছিলেন। দলবদলকারীদের হাতে জলীয় পতাকা তুলে দিয়েছিসেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি, তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা।

দিলীপ ঘোষ দাবি করেছিলেন বেশি লোক আসছেন তাঁদের দলে

দিলীপ ঘোষ দাবি করেছিলেন বেশি লোক আসছেন তাঁদের দলে

তৃণমূল নয়, সব থেকে বেশি লোক তাদের দলেই আসছেন। দিন তিনেক আগে পশ্চিম মেদিনীপুরে এমনটাই দাবি করেছিলেন দিলীপ ঘোষ। অন্যদিকে, পুলিশ দিয়ে, ভয় দেখিয়ে কয়েকজনকে নিয়ে যাচ্ছে তৃণমূল। অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ। পুলিশ গাঁজা কিংবা অস্ত্র মামলার ভয় দেখাচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। সময় হলে তারা ফিরে আসবেন। চিন্তার কোনও কারণ নেই বলেও মন্তব্য করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+