দক্ষিণবঙ্গের ৪ জেলায় শক্তি বাড়ল বিজেপির! শ'য়ে শ'য়ে যোগদান গেরুয়া শিবিরে

দক্ষিণবঙ্গের ৪ জেলায় শক্তি বাড়ল বিজেপির! শ'য়ে শ'য়ে যোগদান গেরুয়া শিবিরে

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় গেরুয়া শিবিরের শক্তি বৃদ্ধি অব্যাহত। বিভিন্ন জেলায় বিশেষ করে তৃণমূল কংগ্রেস থেকে দলবদল হয়েই চলেছে। কোনও কোনও জায়গায় বামদলগুলি থেকেও শিবির পরিবর্তন হয়েছে।

নদিয়া

নদিয়া

নদীয়া উত্তর সাংগঠনিক জেলায় হয়েছে দলবদল। বিজেপির তরফ থেকে বলা হয়েছে বাংলার আসল পরিবর্তনের জন্য এবং পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের অপশাসনকে দূর করতে তৃণমূল ছেড়ে ৫২০ জন যুব কার্যকর্তা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। হাতে পতাকা তুলে দিয়ে নতুনদের দলে স্বাগত জানানো হয়েছে।

বাঁকুড়া

বাঁকুড়া

বাঁকুড়া সাংগঠনিক জেলায় হয়েছে দলবদল। বিজেপির তরফে বলা হয়েছে, মোদীজির হাত শক্ত করতে এবং পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের অপশাসনকে দূর করতে কয়েকশো পরিবার তৃণমূল ও সিপিএম ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। নবাগত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন স্থানীয় সাংসদ।

বর্ধমান

বর্ধমান

বর্ধমান সাংগঠনিক জেলার হয়েছে দলবদল। বিজেপির তরফে জানানো হয়েছে গলসী বিধানসভায় বাংলার আসল পরিবর্তনের জন্য এবং তৃণমূলের অপশাসনকে দূর করতে ২০০টি পরিবার তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিলেন।

 মেদিনীপুর

মেদিনীপুর

মেদিনীপুর সাংগঠনিক জেলায় হয়েছে দলবদল। বিজেপির তরফে জানানো হয়েছে। মেদিনীপুর বিধানসভায় বাংলার আসল পরিবর্তনের জন্য এবং তৃণমূলের অপশাসনকে দূর করতে কয়েকশো পরিবার তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+