মালদহে কংগ্রেসে ধাক্কা! শ'য়ে শ'য়ে নেতা, কর্মীর যোগ তৃণমূলে

মালদহে কংগ্রেসে ধাক্কা! শ'য়ে শ'য়ে নেতা, কর্মীর যোগ তৃণমূলে

মালদহ কংগ্রেসে এখন ভগ্ন দশা। তারই মধ্যে গনিখান চৌধুরীর ভাগ্নি মৌসম বেনজির নূর লোকসভায় তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির কাছে হেরে যাওয়ার পর এখন রাজ্যসভার সাংসদ। মৌসমের দলবদলের সময় এতটা ঝটকা লেগেছিল কংগ্রেসে। এবার ফের একটা ঝটকা লাগল।

কালিয়াচকে দলবদল

কালিয়াচকে দলবদল

কালিয়াচক থানার বামনগ্রাম-মোসিমপুর গ্রাম পঞ্চায়েতের গরগাপাড়া এলাকায় কংগ্রেস ছেড়ে কয়েশকো নেতা-কর্মী তৃণমূলে যোগ দেন। মালদহ জেলার তৃণমূলের কোঅর্ডিনেটর অম্নান ভাদুড়ির উদ্যোগেই এই দলবদল বলে জানা গিয়েছে।

দলে রয়েছেন পঞ্চায়েত সদস্যরাও

দলে রয়েছেন পঞ্চায়েত সদস্যরাও

নিচু পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও, এই যোগদান পর্বে তৃণমূলে যোগ দিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের ২ সদস্যও।

কংগ্রেসে মেলেনি সম্মান

কংগ্রেসে মেলেনি সম্মান

দলবদলকারীদের অভিযোগ কংগ্রেস রাজনীতি করে ন্যুনতম সম্মান মেলেনি। তাই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার ইচ্ছা

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার ইচ্ছা

দলবদলকারীরা আরও জানিয়েছেন, তাঁরা সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতে চান। ২ পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, কংগ্রেসে থেকে উন্নয়নমূলক কাজ কিংবা সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার কাজ তারা করতে পারছিলেন না।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতার আহ্বান

২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতার আহ্বান

২১ জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো যাঁরা দল ছেড়ে গিয়েছেন, তাঁদের দলে ফেরার আহ্বান জানিয়েছিলেন। তারপর থেকে বিভিন্ন জেলায় তৃণমূলের পক্ষে বহু গলবদল হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+