দেখুন না, পরের বিধানসভায় কী হয়! তৃণমূলকে বার্তা কৈলাশ বিজয়বর্গীয়র
‘দেখনু না, পরের বিধানসভা কী হয়! তৃণমূল তোষণের রাজনীতি করছে। বিজেপি তা বরদাস্ত করবে না। বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নয় বিজেপি।’
বীরভূম, ২৪ এপ্রিল : দেখনু না, পরের বিধানসভা কী হয়! মমতার দল বিরোধী দলের জায়গা পাবে কি না সন্দেহ। বীরভূমের লাভপুরে র্যালিতে অংশ নিয়ে বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় এই ভাষাতেই রাজ্য থেকে তৃণমূলকে হটানোর ডাক দিলেন। তিনি বলেন, তৃণমূল তোষণের রাজনীতি করছে। বিজেপি তা বরদাস্ত করবে না। বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নয় বিজেপি। তিনি সাফ জানিয়ে দেন, তৃণমূলের আমলে রাজ্যে দুর্বৃত্তায়ন হয়েছে। মহিলাদের কোনও নিরাপত্তা নেই। ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে তৃণমূল।
এদিন বিজেপি বীরভূমের লাভপুরে বিশাল র্যালি করে। সেই র্যালিতে যোগ দেওয়ার জন্যই বিজেপি-কর্মীরা বাস ভাড়া করে যোগ দিতে যাচ্ছিল। অভিযোগ, সেই বাস আটকে বিজেপি কর্মীদের রালিতে যেতে বাধা দেয় তৃণমূল। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। বিজেপি যুব নেতা বিশ্বজিৎ হাজরা ও সুনীল মণ্ডলের মাথা ফেটে যায় বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কৈলাশ বিজয়বর্গীয় বলেন, রাজ্যে সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই। এখানে রামনবমী করলে মামলা করা হয়, হনুমান জয়ন্তীতে বাধা দেওয়া হয়। কিন্তু এসব মেনে নেবেন না বিজেপি। আগামী বিধানসভায় এর ফল হাতেনাতে পাবে তৃণমূল কংগ্রেস। তিনি বেলন, দেখনু না কী হয়। রাজ্যে তৃণমূলে থাকে কি না তাই সন্দেহ। ওদের অর্ধেক মন্ত্রিসভা জেলা যাবে বলেও মন্তব্য করেন বিজেপি পর্যবেক্ষক। তাঁর কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় জেলে গিয়ে মন্ত্রিসভা চালাতে হবে।
কৈলাশ বিজয়বর্গীর এই সমালোচনার প্রতিবাদে বলেন, বীরভূমের মানুষ, রাজ্যের মানুষ তৃণমূলের পাশেই রয়েছে। র্যালি করলেই হয় না। মানুষের পাশে থাকতে হয় সারা বছর। তৃণমূল মানুষের জন্য কাজ করে, মানুষের পাশে থাকে। ওরা এখন উড়ে এস জুড়ে বসতে চাইছে।
-
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান











Click it and Unblock the Notifications