Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় একাদশ শ্রেণীর ছাত্রকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় একাদশ শ্রেণীর ছাত্রকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা
রানাঘাট, ২৭ মার্চ : ইভটিজিংয়ের প্রতিবাদ করার দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গেল একাদশ শ্রেণীর যুবকের। পরীক্ষা চলাকালীন স্কুলচত্বরে ঢুকে ওই ছাত্রকে গুলি করে পালাল কিছু যুবক। এই ঘটনায় দেবব্রত সরকার নামে এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেল ৫টা নাগাদ নদিয়ার শান্তিপুরে ফুলিয়া বিদ্যামন্দিরে ঘটনাটি ঘটে। নিহত ছাত্রের নাম অজয় ঘোষ। বয়স ১৭। পুলিশের প্রাথমিক অনুমান, স্কুলেরই কয়েক ছাত্র এই ঘটনায় জড়িত রয়েছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যে ফুলিয়া বিদ্যামন্দির ও পাশের স্কুলের দুই ছাত্রকে আটক করেছে পুলিশ। তবে, ইভটিজিং নয়, ত্রিকোণ প্রেমের জেরে ঘটনাটি ঘটেছে বলে দাবি রানাঘাটের এসডিপিও।

স্কুল সূত্রের খবর, গত ২৪ মার্চ ইতিহাস পরীক্ষার শেষে বাড়ি ফেরার সময় অজয়ের এক বান্ধবী তাকে ডাকতে এসেছিল। সেই সময় পাশের একটি স্কুল ও এলাকার কিছু ছেলে ওই ছাত্রীকে উত্যক্ত করে। এই ঘটনার প্রতিবাদ জানায় অজয়। এর পরই ওই ছেলেদের সঙ্গে বচসা বাধে অজয়ের। শুরু হয় হাতাহাতিও।

স্কুল সুত্রের খবর, বুধবার রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ছিল। ২টো থেকে সোয়া ৫টা পর্যন্ত পরীক্ষা। কিছু সময় আগেই খাতা জমা দিয়ে বেরিয়ে গিয়েছিল অজয়। ক্লাস থেকে বেরনোর পরই ১০-১২ জনের একটি দল স্কুলে ঢোকে। প্রত্যক্ষদর্শী এক ছাত্রের কথায়, ওই দলে স্কুলেরই চার ছাত্র ছিল। প্রথমে ওই দলের ছেলেরা মিলে অজয়কে মারধর করতে থাকে। পরে এক জন পকেট থেকে পিস্তল বার করে মাথায় গুলি করে।গুরুতর জখম অজয়কে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আজ বৃহস্পতিবার অজয়ের মৃতদেহের ময়নাতদন্ত করা হবে।

ইভটিজিংয়ের পাশাপাশি ত্রিকোণ প্রেমের কারণে খুনের সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ

অজয়ের বাবা পেশায় তাঁতশ্রমিক। নাম দীপক ঘোষ। পরিবারসূত্রে খবর, অজয়রা দুইভাই। দাদা প্রসূণ কলকাতায় সোনার দোকানে কাজ করে। আর্থিক অনটনের কারণে বড়ছেলে তেমন পড়াশোনা করতে পারেননি। তাই অজয়কে উচ্চশিক্ষা দেওয়াই স্বপ্ন ছিল পরিবারের।

নদিয়ার ফুলিয়া রাজনৈতিক পরিবেশ যথেষ্টই অশান্ত। সম্প্রতি বেশ কয়েকটা খুনের ঘটনা ঘটেছে পরপর। এ দিনই ফুলিয়া মাঠপাড়া এলাকা থেতে মিঠুন দাস নামে এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছে পুলিশ। তবে এই দুষ্কৃতী অজয়ের মৃত্যুর ঘটনায় জড়িত কিনা সে বিষয়ে কিছু বলতে পারেনি পুলিশ।

স্থানীয় শান্তিপুর পঞ্চায়েত সমিতির তৃণমূলের সহ-সভাপতি রঘুনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এই ঘটনা। যারা ইভটিজিং করেছিল, তারই এই ঘটনায় যুক্ত। ওর নিজের স্কুল ও পাশের স্কুলের কিছু ছাত্র এই ঘটনায় জড়িত বলে শোনা যাচ্ছে। ছোটদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়তে-বাড়তে এই জায়গায় পৌঁছেছে।

এদিকে যেই ছাত্রীকে ঘিরে গোটা ঘটনার সূত্রপাত, সে জানিয়েছে, অজয় ও সে নিছকই বন্ধু ছিল। কাছাকাছি বাড়ি বলে একসঙ্গে যাতায়াত করত তারা। ওই দিন অজয়কে ডাকতে গেলে পাশের স্কুলের কিছু ছেলে তার উদ্দেশে অশ্লীল মন্তব্য করতে থাকে। খারাপ অঙ্গভঙ্গী করে। অজয় এই ঘটনার প্রতিবাদ করতে গেলে তাকে মারধর করে ওরা ওই ছাত্ররা। বদলা দেওয়ার হুমকিও দেওয়া হয় অজয়কে।

এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, ইভটিজিংয়ের পাশাপাশি ত্রিকোণ প্রেমের কারণে খুনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। অজয়ের পরিবারের পাশাপাশি স্কুলের শিক্ষক ও ছাত্রদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+