করোনা নিয়ে কেন্দ্রীয় দলের কাছে তথ্য 'গোপনের' মোকাবিলা! তৃণমূলকে গোল দিতে নয়া ভাবনা বিজেপির
করোনা নিয়ে কেন্দ্রীয় দলের কাছে তথ্য 'গোপনের' মোকাবিলা! তৃণমূলকে গোল দিতে নয়া ভাবনা বিজেপির
অভিযোগটা উঠেছিল কেন্দ্রীয় দলের রাজ্যে এসে সফল শুরুর আগে থেকেই। পরবর্তী সময়ে কেন্দ্রীয় দলের রাজ্যের বিভিন্ন জায়গায় সফর শুরু হলেও সঠিক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছে বিজেপি। তাঁদের মূল অভিযোগ হল তথ্য গোপন করা সত্যিটাকে চাপা দেওয়া। কেন্দ্রীয় দলের কাছে এর প্রমাণ দেওয়া হবে বলে জানিয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা
বিজেপি নেতার অভিযোগ রাজ্যে তথ্য লুকনোর চেষ্টা চলছে। রাজ্য সরকার গঠিত টিম ছাড়া অন্য চিকিৎসকরা মৃত্যুর কারণ লিখতে পারছেন না। পাশাপাশি তাঁর অভিযোগ রেশন নিয়ে। এফসিআই-এর সামগ্রী মানুষের কাছে পৌঁছচ্ছে না বলে অভিযোগ। পাশাপাশি করোনা চিকিৎসায় যুক্ত থাকা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বন্দোবস্ত নেই বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁর আরও অভিযোগ লকডাউন মানা হচ্ছে না। তথ্য গোপন করতেই হাসপাতালে মধ্যে মোবাইল ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে।

ভিডিও তুলে দেওয়া হবে কেন্দ্রীয় দলের কাছে
রাজ্য তথা তৃণমূল যতই চেষ্টা করুক না কেন, প্রতিটি অভিযোগের ভিডিও কেন্দ্রীয় দলের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সায়ন্তন বসু।

কেউ কিছু বললে পুলিশি হেনস্থার অভিযোগ
সায়ন্তন বসু অভিযোগ করেন, রাজ্য সরকার বিরোধী সেরকম কিছু ফেসবুকে বললেই পুলিশি হেনস্থার মুখে পড়তে হচ্ছে।

নেওয়া হচ্ছে না সঠিক জায়গায়
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে সত্য ঢাকতে চাইছে রাজ্য সরকার। সেই কারণে কেন্দ্রীয় দলকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যাতে সত্যটা সামনে না আসে। এদিন এমনটাই অভিযোগ করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আসল জায়গা থেকে তাদেরকে দূরে রাখার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications