তৃণমূলের প্রাক্তন মন্ত্রী বিজেপির পথে! একুশের আগে জল্পনা বাড়ালেন খোদ যুব সভাপতি

বিজেপির যুব মোর্চার সভাপতি হয়েই সৌমিত্র খাঁ নিয়ম করে তৃণমূলের দিকে তির ছুঁড়ছেন, দল ভেঙে থাবা বসাচ্ছেন তৃণমূলের ভোটব্যাঙ্কে।

বিজেপির যুব মোর্চার সভাপতি হয়েই সৌমিত্র খাঁ নিয়ম করে তৃণমূলের দিকে তির ছুঁড়ছেন, দল ভেঙে থাবা বসাচ্ছেন তৃণমূলের ভোটব্যাঙ্কে। এবার তিনি তৃণমূলের শুদ্ধিকরণ প্রক্রিয়াকে কাজে লাগিয়ে ফায়দা তুলতে উঠে পড়ে লাগলেন। তিনি একটি মাত্র বাক্যবাণে জল্পনা বাড়ালেন তৃণমূলের প্রাক্তন এক মন্ত্রীর দলবদল নিয়ে।

প্রাক্তন মন্ত্রীর বিজেপিতে যোগদানের জল্পনা

প্রাক্তন মন্ত্রীর বিজেপিতে যোগদানের জল্পনা

২০২১-এর নির্বাচনের বাকি নেই আরও ১০ মাসও। এখন থেকেই ঘর গুছনোর পালা চলছে। বিজেপি নতুন টিম গড়ে তৃণমূলকে ভাঙতে আসরে নেমে পড়েছে। আর এই কাজে অগ্রণী ভূমিকা নিয়েছে্ন বিজেপির যুব মোর্তার সভাপতি তথা বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি সাংবাদিক বৈঠকে নাম না তৃণমূলের এক প্রাক্তন মন্ত্রীর বিজেপিতে যোগদানের জল্পনা উসকে দিলেন।

তৃণমূল ভেঙে একটা দল বিজেপিতে যোগ দিতে চাইছে

তৃণমূল ভেঙে একটা দল বিজেপিতে যোগ দিতে চাইছে

সৌমিত্র বলেন, তৃণমূল এখন নিজেদের মধ্যে লড়াই শুরু করেছে। তার ফলে একটা দল বিজেপিতে যোগ দিতে চাইছে। সেই দলে রয়েছেন এক প্রাক্তন মন্ত্রীও। তৃণমূলের দুই প্রভাবশালী নেতাও রয়েছেন সেই দলে। সৌমিত্র নাম না করলেও তাঁর স্পষ্ট ইঙ্গিত যে প্রাক্তন মন্ত্রী তথা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও তৃণমূলে শোকজ হওয়া অপর দুই নেতা, তা বলার অপেক্ষা রাখে না।

মমতার দলের শোকজের চিঠি প্রাক্তনমন্ত্রীকে

মমতার দলের শোকজের চিঠি প্রাক্তনমন্ত্রীকে

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিষ্ণুপুরের প্রাক্তন পুরপ্রধান তথা বর্তমানে প্রশাসক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, পাত্রসায়র পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতীম সিংহ, তালডাংরা ব্লক যুব তৃণমূলের সভাপতি তাপস সুরকে শোকজের চিঠি ধরান বাঁকুড়া জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি শুভাশিস বটব্যাল। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের উত্তর দিতে বলা হয়।

তৃণমূলের শুদ্ধিকরণ প্রক্রিয়ায় জল্পনা বৃদ্ধি

তৃণমূলের শুদ্ধিকরণ প্রক্রিয়ায় জল্পনা বৃদ্ধি

এরপর প্রাক্তনমন্ত্রী তথা বিষ্ণুপুর পুরসভার প্রশাসক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শোকজের চিঠির উত্তর চিঠিতেই দেবেন বলে জানান। তবে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর লড়াইকে সামনে রেখে সমস্ত বিষ্ণুপুরবাসীকে সাহায্য করেছি। তারপর পার্টির কাছ থেকে ভালো উপহার পেলাম। এই প্রসঙ্গে তিনি দলের জেলা সভাপতিকেও একহাত নেন। তাতেই জল্পনা শুরু হয়ে যায়।

বিজেপি নেতা সৌমিত্র খানের বক্তব্যে চর্চা তুঙ্গে

বিজেপি নেতা সৌমিত্র খানের বক্তব্যে চর্চা তুঙ্গে

এদিন বিজেপি নেতা সৌমিত্র খানের বক্তব্যে জল্পনার পারদ আরও চড়ে গেল। সৌমিত্র খাঁ নাম না করলেও একথা স্পষ্ট যে প্রাক্তন মন্ত্রীর কথা বলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেই বোঝাতে চেয়েছেন। এখন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ও অপর দুই হেভিওয়েট নেতার দলবদল নিয়ে চর্চা চলবে।

অভিষেককে চ্যালেঞ্জ দিয়ে দল ভাঙছেন সৌমিত্র

অভিষেককে চ্যালেঞ্জ দিয়ে দল ভাঙছেন সৌমিত্র

এদিন তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিয়ে সৌমিত্র বাঁকুড়ার তৃণমূল যুব সদস্যদের নিজের দলে যোগদান করার। শুধু তৃণমূল যুবদের দিকেই নয়, তিনি হাত বাড়িয়েছেন সংখ্যালঘু যুব নেতা-কর্মীদের দিকেও। যুব নেতা-কর্মীদের পাশাপাশি সংখ্যালঘু নেতা-নেত্রীদেরও তিনি বিজেপিতে অন্তর্ভুক্ত করালেন ২০২১ নির্বাচনের আগে।

তৃণমূল ছেড়ে দলে দলে বিজেপিতে য়োগদান

তৃণমূল ছেড়ে দলে দলে বিজেপিতে য়োগদান

বাঁকুড়ায় পার্টি অফিসে তৃণমূল ছেড়ে দলে দলে বিজেপিতে যোগদান করেন। তাঁদের হাতে গেরুয়া পতাকা তুলে দেন বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি জানান, এদিন যাঁরা যোগদান করেন বিজেপিতে, তাঁদের মধ্য প্রায় ৮০০ জন সংখ্যালঘু যুব তৃণমূল নেতা-কর্মী রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+