এনআরসি নিয়ে তথ্য সংগ্রহের গুজব, অনুব্রত গড়ে মহিলার বাড়িতে আগুন

গ্রামের মহিলারা ইন্টারনেট ব্যবহার কেমন করেন , তাদের ' স্মার্ট ফোন লিটারেসি ' কেমন তা নিয়ে একটি বেসরকারি সংস্থার হয়ে তথ্য সংগ্রহ করার কাজে নিযুক্ত এক তরুণীর বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ

গ্রামের মহিলারা ইন্টারনেট ব্যবহার কেমন করেন , তাদের ' স্মার্ট ফোন লিটারেসি ' কেমন তা নিয়ে একটি বেসরকারি সংস্থার হয়ে তথ্য সংগ্রহ করার কাজে নিযুক্ত এক তরুণীর বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল বীরভূম জেলার মল্লারপুর এলাকায় । এই তথ্য সংগ্রহ করার নামে চুমকি খাতুন নামে বছর উনিশের এই তরুণী আসলে এন আর সি নিয়ে তথ্য সংগ্রহ করছেন এই কথা রটে যায় । তারপরেই তার বাড়িতে হামলা চালায় গ্রামের লোকজন । মঙ্গলবার রাতের পরে বুধবারও ওই হামলার ঘটনা ঘটেছে । এই ঘটনা বীরভূম জেলার মল্লারপুর এলাকার গৌরবাজারে । বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন যে পুলিশ গিয়ে আক্রান্তদের উদ্ধার করে ও এই ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

এনআরসি নিয়ে তথ্য সংগ্রহের গুজব, অনুব্রত গড়ে মহিলার বাড়িতে আগুন

এনআরসি এবং সিএএ নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি । তৃণমূল কংগ্রেস স্পষ্ট করে জানিয়েছে যে এই রাজ্যে এন আর সি, সিএএ ও এন পি আর চালু করতে দেওয়া হবে না । কেউ এই সব নিয়ে কারোর ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করতে চাইলে তাকে তথ্য জানাতে না বলে রাজ্যের বাসিন্দাদের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর এক ধাপ এগিয়ে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মন্ডলের পরামর্শ ' কেউ এই সব নিয়ে তথ্য জানতে চাইলে তাকে ঝাঁটা পেটা করুন ।'

আর এই ঘটনা ঘটেছে অনুব্রত মন্ডলের জেলাতেই । তিনি এই পরামর্শ দেওয়ার পরেই ।
জানা গিয়েছে যে গ্রামের মহিলারা ইন্টারনেট ব্যবহার সম্পর্কে কতটা জানে তার জন্য একটি সংস্থার হয়ে বাড়িতে বাড়িতে ঘুরে তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেন চুমকি । কিন্তু এই এলাকায় রটে যায় যে এন আর সি নিয়ে তথ্য সংগ্রহ করছেন চুমকি । এলাকার লোকজন দাবি করেছেন যে চুমকি মহিলাদের কাছে থেকে তাদের পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহ করার পাশাপাশি মহিলাদের ছবি তুলে রাখছিলেন । চুমকি আসলে এন আর সি নিয়ে তথ্য সংগ্রহ করছেন এই কথা রটে যায় । তারপরেই তার বাড়িতে হামলা চালায় গ্রামে র লোকজন । মঙ্গলবার রাতের পরে বুধবারও হামলা চালিয়ে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ।
যদিও এই তরুণী বোঝাতে চেয়েছিলেন যে তিনি মহিলাদের মোবাইল ফোনে ইন্টারনেট সচেতনতা সৃষ্টি করার জন্য তারা কতটা ইন্টারনেট পরিষেবা সম্পর্কে জানে তা জানার জন্য সার্ভে করছিলেন কিন্তু গ্রামের লোকজন তা বিশ্বাস করেনি ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+