RG Kar Incident: আজও দেরিতে মমতার বাড়িতে জুনিয়র চিকিৎসকরা, ৫ দফা দাবিতেই অনড়, নেওয়া হবে না কোনও সিদ্ধান্ত

RG Kar Incident: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাসভবনে আজও নির্ধারিত সময়ে পৌঁছতে পারলেন না জুনিয়র চিকিৎসকরা। তার অন্যতম কারণ, ই-মেল চালাচালি।

লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি হচ্ছে না। তবে বৈঠকের কার্যবিবরণী লিপিবদ্ধ করার শর্ত মেনে নিয়েছে রাজ্য সরকার। সে কারণে জোড়া স্টেনোগ্রাফার নিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা।

RG Kar Incident

মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের সময় দেওয়া হয়েছিল বিকেল ৫টায়। আন্দোলনরত চিকিৎসকদের কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছতে বলা হয় বিকেল পৌনে পাঁচটার মধ্যে। যদিও সল্টলেক থেকে আন্দোলনকারীদের বাস নিয়ে পাইলট কার পৌনে ৬টাতেও রওনা দেয়নি। ফলে অপেক্ষা করতে হচ্ছে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, ডিজি, স্বাস্থ্য প্রতিমন্ত্রীদের।

আন্দোলনরত চিকিৎসকরা সাংবাদিকদের জানিয়েছেন, যে পাঁচ দফা দাবিতে তাঁরা আন্দোলন করছেন, তা নিয়েই বৈঠকে আলোচনা চাইছেন তাঁরা। যেহেতু বৈঠকের কার্যবিবরণী লিপিবদ্ধ করে দুই পক্ষের স্বাক্ষর-সহ উভয় পক্ষের কাছে থাকবে, সে কারণে আন্দোলনরত চিকিৎসকরা দুই পেশাদার স্টেনোগ্রাফার নিয়ে যাচ্ছেন।

আন্দোলনরত চিকিৎসকদের কথায়, বারবার আমাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আমরা নাকি আলোচনায় রাজি নই, এমন নানা কথা বলা হয়েছে। কিন্তু আমরা ন্যায়বিচার চাইছি। আলোচনা চাইছি স্বচ্ছ্বভাবে। আজও সেই অবস্থান থেকে সরে আসিনি।

একইসঙ্গে আন্দোলনরত চিকিৎসকরা বলেছেন, আমাদের ন্যায়বিচারের আন্দোলনকে সমর্থন করেছেন বহু মানুষ। ফলে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে কর্মবিরতি প্রত্যাহার বা আন্দোলন নিয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করব না। যা হবে বৈঠকের পর এসে সকলে মিলে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। যদি আন্দোলন তীব্রতর করতে হয় সেটাই হবে।

কোনও আপোস বা কম্প্রোমাইজের প্রস্তাবে তাঁরা সাড়া দেবেন না বলেও জানান আন্দোলনরত চিকিৎসকরা। কার্যবিবরণী লেখার ক্ষেত্রে যাতে জটিলতা বা সমস্যা তৈরি না হয় তা নিশ্চিত করতেই স্টেনোগ্রাফার নিয়ে যাওয়া হচ্ছে। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন প্রতিনিধিদলের সদস্যরা। বাকি আন্দোলকনকারীরা জানান প্রতিনিধিদলের উপর আস্থা রয়েছে। শঙ্খ ও উলুধ্বনি দেওয়া হয়। বাস কালীঘাটের দিকে রওনা হওয়ার সময় বহু সাধারণ মানুষ বলতে থাকেন তিলোত্তমার রক্ত, হবে নাকো ব্যর্থ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+