দু'দফায় খোলা থাকবে রেশন দোকান, নয়া নির্দেশিকা জারি নবান্নের
দু'দফায় খোলা থাকবে রেশন দোকান, নয়া নির্দেশিকা জারি নবান্নের
রেশন নিয়ে টানাপোড়েন চলছে গোটা রাজ্যে। একাধিক রেশন দোকানে বিক্ষোভ, দুর্নীতির অভিযোগ। মুখ্যমন্ত্রীকে নিজে রাস্তায় নেমে রেশন বণ্টনে নজরদারি চালাতে হয়েছে। বদলাতে হয়েছে খাদ্যসচিব। এবার রেশন নিয়ে নয়া নির্দেশিকা জারি করল নবান্ন। চাহিদা মেটাতে দিনে দু'বার খোলা হবে রাজ্যের সব রেশনের দোকান।

রেশন নির্দেশিকা
রেশন বণ্টনের নির্দেশিকার পর এবার রেশন দোকান খোলার উপরেও নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনে দু দফায় এবার থেকে রাজ্যের সব রেশন দোকান খোলা থাকবে বলে নির্দেশিকা জারি করেছেন মুখ্যমন্ত্রী। ২৪ থেকে ৩১ মে পর্যন্ত এই নির্দেশিকা বহাল থাকবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১২টা এবং দুপুর ২টো থেকে রাত ৮টা এই দুই ধাপে রেশন দোকান খোলা থাকবে বলে জানানো হয়েছে।

ইদের দিন বন্ধ থাকবে রেশন দোকান
২৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে রমজান মাস। এই একমাস সকলকে বাড়ির মধ্যে থেকেই রমজানের প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে। ভিড় এড়াতেই রেশন দোকান খোলা নিয়ে এই নির্দেশিকা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে ২৫ মে ইদের দিন রাজ্যের সব রেশন দোকান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

রেশন দুর্নীতি
করোনা লকডাউনে অতিরিক্ত চাল ডাল দেওয়া হচ্ছে না বলে রাজ্যের একাধিক জায়গায় অসন্তোষ দেখা দিয়েছিল। এই নিয়ে রাজ্যের একাধিক জায়গায় রেশন দোকানে বিক্ষোভও হয়ে। মুখ্যমন্ত্রী নিজেও এই নিয়ে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং খাদ্য সচিব বদলানোর নির্দেশ দেন। তারপরে নিজে রাস্তায় নেমে রেশন বণ্টন হচ্ছে কিনা তার খোঁজ খবর নিয়েছেন।












Click it and Unblock the Notifications