ভোটের মুখে এবার বাংলায় কিষাণ মহাপঞ্চায়েত, টিকাইতের হুঁশিয়ারিতে রাজ্যে নয়া সমীকরণ
দেশের অন্য প্রান্তের মতো এবার বাংলাতেও কিষাণ মহাপঞ্চায়েত হবে। বাংলায় আসবেন আন্দোলনরত কৃষকরা, জানিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকাইত৷ ইতিমধ্যে বেশ কয়েকটি কিষান মহাপঞ্চায়েত হয়েছে৷ কিষাণ মহাপঞ্চায়েত হওয়ার কথা রয়েছে হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে৷ মঙ্গলবার কৃষক নেতা রাকেশ টিকাইত জানালেন, বাংলাতেও হবে কিষান মহাপঞ্চায়েত৷

৮০ দিন পেরিয়ে গিয়েছে দিল্লির সিঙ্ঘু সীমান্তের কৃষক আন্দোলন
৮০ দিন পেরিয়ে গিয়েছে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে চলা দিল্লির সিঙ্ঘু সীমান্তের কৃষক আন্দোলন৷ গত ২৬ জানুয়ারির লালকেল্লার বিক্ষোভের পর নয়া মোড় নিয়েছিল আন্দোলন৷ ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বরা টুইট করার পর আলাদা গতি পেয়েছে কৃষক বিক্ষোভ৷

দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে দিতে চাইছে সংযুক্ত কিষাণ মোর্চা
এই অবস্থায় দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে দিতে চাইছে সংযুক্ত কিষাণ মোর্চার নেতারা৷ ইতিমধ্যে বেশ কয়েকটি কিষাণ মহাপঞ্চায়েত অনুষ্ঠিত হয়েছে৷ আগামীতে কিষান মহাপঞ্চায়েত হওয়ার কথা রয়েছে হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবেও৷ এই অবস্থায় এবার বাংলাতেও কিষাণ মহাপঞ্চায়েত হতে চলেছে।

কী বলেন রাকেশ টিকাইত?
মঙ্গলবার কৃষক নেতা রাকেশ টিকাইত জানিয়ে দিলেন, আগামীতে বাংলাতেও হবে কিষান মহাপঞ্চায়েত৷ রোহতকে সাংবাদিকদের রাকেশ টিকায়েত বলেন, 'আন্দলনরত কৃষকরা সরকারের সঙ্গে সংঘর্ষের শেষ দেখে ছাড়বে৷ আমরা বাংলাতেও যাব৷ কৃষকদের জন্য লড়ব৷ বাংলার কৃষকরাও সমস্যার মধ্যে আছেন৷ ওখানেও ফসলের দাম পাওয়া যাচ্ছে না৷'

'বিজেপি হারলেই কৃষকরা জিতবে'
পশ্চিবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এসে সংযুক্ত কিষান মোর্চার নেতারা আন্দোলন শুরু করলে তা যে রাজ্য রাজনীতিকে নয়া মাত্রা দেবে, তা বলা বাহুল্য৷ কৃষক নেতা গুরনাম সিং চাড়ুনি সরাসরি জানিয়ে দিলেন, 'বিজেপি হারলেই কৃষকরা জিতবে৷ আমরা পশ্চিমবঙ্গে যাব৷ ওখানকার ভাইদের বলব, যারা আমাদের (কৃষকদের) বিপক্ষে আইন বানিয়েছে তাদের ভোট দেবেন না৷'












Click it and Unblock the Notifications