রাজ্য এখন টেররিস্ট হাব! দিদির অনুপ্রেরণায় রাজ্যেও আল কায়েদা, খোঁচা রাজু বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে কাটমানির সরকার চলছে। ১০০ দিনের কাজ দেওয়ার নাম করে তৃণমূলের মিছিলে হাঁটানো হচ্ছে। বাঁকুড়ায় গিয়ে এমনটাই অভিযোগ বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের। মুর্শিদাবাদে জঙ্গি গ্রেফতার প্রসঙ্গে তিনি বল

রাজ্যে কাটমানির সরকার চলছে। ১০০ দিনের কাজ দেওয়ার নাম করে তৃণমূলের মিছিলে হাঁটানো হচ্ছে। বাঁকুড়ায় গিয়ে এমনটাই অভিযোগ বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের। মুর্শিদাবাদে জঙ্গি গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য এখন টেররিস্টদের হাব হয়ে গিয়েছে।

বাঁকুড়া-বিষ্ণুপুরের মানুষের জন্য শান্তি কামনা

বাঁকুড়া-বিষ্ণুপুরের মানুষের জন্য শান্তি কামনা

রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, মন্দিরে পুজো দিয়ে তিনি বাঁকুড়া ও বিষ্ণুপুরের মানুষের শান্তি কামনা করেছেন। মন্দির নগরীতে দিদির অনুপ্রেরণায় থাকা অশুভ শক্তি যাতে দূর হয়, তার জন্যও তিনি প্রার্থনা করেছেন।

রাজ্যে জঙ্গি মডিউল নিয়ে আক্রমণ

রাজ্যে জঙ্গি মডিউল নিয়ে আক্রমণ

মুর্শিদাবাদ থেকে আল কায়েদার সঙ্গে যোগসাজসের অভিযোগে ৬ জনকে গ্রেফতার প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাজু বলেন, পশ্চিমবঙ্গ তো টেররিস্ট হাব হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য এখন জঙ্গিদের আড্ডা খানা, অভিযোগ করেছেন তিনি। কটাক্ষ করে তিনি বলেন, দিদির অনুপ্রেরণায় রাজ্যেও এখন আল কায়েদা।

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ

রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, স্থানীয় গুণ্ডা, বদমায়েশরা এখন দিদির সঙ্গে নেই। তাই বাইরে থেকে জঙ্গিদের ভাড়া করে আনা হচ্ছে কিনা, বিজেপির ওপর আক্রমণ করার জন্য।

২১-এ তৃণমূল সাফ

২১-এ তৃণমূল সাফ

রাজু বন্দ্যোপাধ্যায় রয়েছেন রাঢ় বাংলা সফরে। বাঁকুড়ায় তিনি বলেন, ১৯-এ হাফ হয়েছে তৃণমূল। ২১-এ বাংলা থেকে সাফ হয়ে যাবে তারা। বাঁকুড়ার ১২ টি বিধানসভা আসনের ১২ টিই তারা জিতবেন বলে দাবি করেন রাজু। সেই কারণে তারা মানুষের মাথা ফাটাচ্ছে আর মন্দিরে গিয়ে নারকেল ফাটাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+