বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ধেয়ে আসছে কলকাতায়! গোটা দিনের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
ফাল্গুনের শেষ বেলায় বর্ষণমুখর বাংলা। বসন্ত উদযাপনে যখন রঙের উৎসব দোল নিয়ে মানুষ উদ্যোগ নিতে শুরু করেছে, তখনই অকাল শ্রাবণে বৃষ্টি ভিজতে চলেছে বাংলা। আজ গোটা দিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে , দেখে নেওয়া যাক।

দিল্লিতে প্রবল বৃষ্টিপাত
শনিবার বৃষ্টিভিজে ঘুম ভাঙতে পারে রাজধানীর দিল্লির। প্রবল হিংসার অগ্নিগর্ভ পরিস্থিতি র পর সেদিন সকাল থেকেই অবিরত বৃষ্টি সেখানে। সঙ্গে শুক্রবার বিকেল থেকেই রয়েছে ঝোড়ে হাওয়ার পূর্বাভাস। যার দাপট শনিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বাংলাতেও বৃষ্টির দাপট
শুক্রবার গোটা দিনই রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির দাপট চলবে বলে খবর। রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাসও।দিনের আলো ফুরিয়ে আসতেই বিকেল বা সন্ধ্যে থেকে এই বৃষ্টি নামবে বলে খবর।

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস
বিকেল থেকে এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। তবে তার মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় দেখা যাবে বলে খবর। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ফলে সপ্তাহান্তে বৃষ্টির মেজাজে, দোলের আগে বাঙালি কব্জি ডুবিয়ে যে চিকেন-মটনে মনোযোগ দেবে, তা বলাই বাহুল্য!

তাপমাত্রার গতিবিধি
শুক্রবার সকালে তাপমাত্রার গতিবিধি ছিল ১৯ ডিগ্রির আশপাশে। বৃহস্পতিবার বিকেল থেকে সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৮ ডিগ্রিতে গিয়ে দাঁড়ায়। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম ছিল।

শনি-রবি বৃষ্টি কোনপথে থাকবে?
জানা গিয়েছে, শনি ও রবিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। শনিবার থেকে বৃষ্টি কমলেও, তার আমেজ রবিবার পর্যন্ত থাকবে। রবিবার অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গ ঘিরে কোন বার্তা
উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস বলছে সেখানে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গ জুড়েও বিভিন্ন জায়গায় রয়েথে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা ।












Click it and Unblock the Notifications