বন্যার জন্য আজও বাতিল কমপক্ষে ৩০টি ট্রেন, বিশেষ ট্রেন চলার সম্ভাবনা

বন্যার জেরে দক্ষিণবঙ্গ শুধু নয়,সমগ্র ভারতের থেকে বিচ্ছিন্ন উত্তরবঙ্গ। সঙ্গে বিচ্ছিন্ন উত্তর-পূর্ব ভারত। রেললাইন-জাতীয় সড়কে জল। ফলে রেল-সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বুধবারও বাতিল থাকছে বহু ট্রেন

বন্যার জেরে দক্ষিণবঙ্গ শুধু নয়, সমগ্র ভারতের থেকে বিচ্ছিন্ন উত্তরবঙ্গ। সঙ্গে বিচ্ছিন্ন উত্তর-পূর্ব ভারত। রেললাইন-জাতীয় সড়কে জল। ফলে রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বুধবারও বাতিল থাকছে বহু ট্রেন।

বেশ কিছু ট্রেনকে অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। বুধবার ডালখোলা থেকে গুয়াহাটি পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

বন্যার জন্য বাতিল ৪০ জোড়া ট্রেন, বিশেষ ট্রেন চলার সম্ভাবনা

বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে,

  • হাওড়া-নিউজলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস
  • কলকাতা-হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস
  • কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস
  • শিয়ালদা-গুয়াহাটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
  • তিস্তা-তোর্সা এক্সপ্রেস
  • হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস
  • হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস
  • কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস
  • শিয়ালদা-নিউকোচবিহার এক্সপ্রেস
  • শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
  • শিয়ালদা-নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেল
  • হাওড়া-নিউ জলপাইগুড়ি এসি এক্সপ্রেস
  • শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস

ট্রেন-বাস বন্ধ থাকায় ভিড় বাড়ছে বাগডোগরা বিমানবন্দরে। আর চাহিদা বেড়ে যাওয়ায় টিকিটের দামও আকাশ ছোঁয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+