ক্ষুদে ছাত্রীর শ্লীলতাহানি, পুলিশের জালে ষাটোর্ধ গৃহশিক্ষক
চতুর্থ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দাসপুর থানার গোকুলনগরে। অভিযোগ ষাটোর্ধ ও গৃহশিক্ষক ছাত্রীকে একা পেয়ে যৌন নির্যাতন চালাতেন।
চতুর্থ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দাসপুর থানার গোকুলনগরে। অভিযোগ ষাটোর্ধ ও গৃহশিক্ষক ছাত্রীকে একা পেয়ে যৌন নির্যাতন চালাতেন। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছাত্রীর পাশের গ্রাম দাদপুরের বাসিন্দা নিমাই চক্রবর্তী নামে ওই গৃহশিক্ষক। ছাত্রীকে পড়াতে এসেই যৌন নির্যাতন করতেন বলে অভিযোগ। ছাত্রী ও পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রামে সালিশি সভা বসে।
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, এই সালিশি সভা থেকেই অভিযুক্ত গৃহশিক্ষককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। যদিও অভিযুক্ত গৃহ শিক্ষক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।












Click it and Unblock the Notifications