সাহিত্যিক শক্তিপদ রাজগুরুর জীবনাবসান

বাংলা সাহিত্যের জগতে শক্তিপদ রাজগুরু একটি অবিস্মরণীয় নাম। ১৯২২ সালের পয়লা ফ্রেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন বাঁকুড়া জেলার গোপবন্দি গ্রামে। ছোটো থেকেই অসাধারণ মেধাবী ছিলেন। শোনা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বড় কবিতাগুলি অনর্গল মুখস্থ বলে যেতে পারতেন। মুর্শিদাবাদের পাঁচথুপি টি এন ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। উচ্চশিক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়ে। পড়াশুনোর পাশাপাশি তিনি আরও যেটা ভালোবাসতেন, তা হল ভ্রমণ। সুযোগ পেলেই বেরিয়ে পড়তেন।
'দিনগুলি মোর' হল শক্তিপদ রাজগুরুর প্রথম উপন্যাস। ১৯৪৫ সালে এটি প্রকাশিত হয়। উদ্বাস্তুদের বারোমাস্যা এর বিষয়বস্তু। অন্যান্য বিখ্যাত সৃষ্টি হল 'মেঘে ঢাকা তারা', 'মণি বেগম', 'অন্তরে অন্তরে', 'জীবন কাহিনী', 'অনুসন্ধান', 'অমানুষ', 'বাঘিনী' ইত্যাদি। সারা জীবনে একশোটিরও বেশি উপন্যাস লিখেছেন। তিনি বলতেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখাই তাঁর ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। শিশু-কিশোরদের কথাও মাথায় রাখতেন তিনি। তাই 'পটলা' চরিত্র সৃষ্টি করেছিলেন। তিনি বিশ্বাস করতেন, মানুষের বয়স বাড়ার বাড়ার সঙ্গে সঙ্গে জীবন ক্রমশ জটিলতর হয়ে ওঠে। তাই ভিতরে যদি একটা শিশুসুলভ মন লুকিয়ে রাখা যায়, তা হলে সুখী হওয়া যায়।
শক্তিপদবাবুর কিছু উপন্যাস অবলম্বনে সিনেমাও তৈরি হয়েছে। যেমন 'মেঘে ঢাকা তারা' সিনেমায় রূপান্তরিত করেছিলেন ঋত্বিক ঘটক। এ ছাড়া 'অমানুষ', 'এক বরসাত কি রাত' ইত্যাদি সিনেমা তৈরি হয়েছিল তাঁর গল্প অবলম্বনে। শক্তিপদ রাজগুরুর লেখাগুলি হিন্দি, তামিল, মলয়ালম ও মারাঠি ভাষায় অনূদিত হয়েছে। ছোটোনাগপুরের জঙ্গল, দণ্ডকারণ্যের সবুজভূমি তাঁকে টানত বারবার। অবসর পেলেই ছুটে যেতে এই জায়গাগুলিতে। শক্তিপদ রাজগুরুর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications