লকডাউনে অনুমতি না নিয়েই সীমান্ত পরিদর্শন, কোয়ারেন্টাইন নোটিস পাঠান হল বিজেপি সাংসদকে

লকডাউনে অনুমতি না নিয়েই সীমান্ত পরিদর্শন, কোয়ারেন্টাইন নোটিস পাঠান হল বিজেপি সাংসদকে

লকডাউনের মাঝেই সীমান্ত পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি সাংসদ। অনুমতি ছাড়াই বাইরে বেরোনোয় শাস্তির মুখে পড়তে হল বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে। ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের নোটিস ধরানো হয়েছে তাঁকে। এই নিয়ে রাজ্যপালের কাছে নালিশ ঠুকলেন সাংসদ

সীমান্ত পরিদর্শনে বাধা সংসদকে

সীমান্ত পরিদর্শনে বাধা সংসদকে

হিলি সীমান্তের পরিদর্শনে গিয়েছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। নিজের গাড়িতে দুই জনকে নিয়ে সীমান্ত বর্তী গ্রামগুলি পরিদর্শনে যাচ্ছিলেন তিনি। কিন্তু পুলিস নাকাচেকিংয়ের পোস্টেই তাঁর গাড়ি আটকে দেয় বলে অভিযোগ। এই নিয়ে পুলিসের সঙ্গে কিছুক্ষণ তর্কাতর্কি হয় তাঁর। প্রতিবাদে রাস্তায়তেই অবস্থান শুরু করেন তিনি। কিছুক্ষণের মধ্যেই পুলিস অবস্থান তুলে দেয়।

কোয়ারেন্টাইনের নোটিস

কোয়ারেন্টাইনের নোটিস

জানা গিয়েছেন এই ঘটনার পর মহকুমা শাসক তাঁকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে যাওয়ার নোটিস পাঠান। অভিযোগ তৃণমূলের মহিলা বাহিনী তাঁকে হেনস্থাও করেছে। বিজেপি সাংসদ জানিয়েছেন দিল্লি থেকে ফেরার পর ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের সময় শেষ করেই রাস্তায় বেরিয়ে ছিলেন তিনি। এই নিয়ে রাজ্যপালের কাছে নালিশ ঠুকেছেন বিজেপি সাংসদ।

বিজেপি সাংসদদের পাশে রাজ্যপাল

বিজেপি সাংসদদের পাশে রাজ্যপাল

এর আগে আমডাঙায় বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে ত্রাণ বিলি করতে দেওয়া হয়নি। তাই নিয়ে রাজ্যপাল রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। একাধিক বিজেপি সাংসদকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+