মাঝপুকুরে তলিয়ে যাচ্ছেন যুবক, ফিল্মি কায়দায় জলে ঝাঁপ দিয়ে উদ্ধারের চেষ্টা ওসির, কী হল তারপর...

মানবিক পুলিশ। আসানসোলে এক অন্য ভূমিকায় দেখা গেল থানার ওসিকে। এক যুবক তলিয়ে গিয়েছিল এলাকার একটি বড় পুকুরে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়েছিল পুলিশকেও। ওসি নিজে ঘটনাস্থলে এসে জলে ঝাঁপ দেন যুবককে উদ্ধারের জন্য। তখন পুকরের চারধারে থিক থিক করছেন জনতা। কিন্তু তিনি শেষরক্ষা করতে পারলেন না!

পুকুরে তলিয়ে যাওয়া যুবককে উদ্ধার করে আনলেও, তার জীবন বাঁচানো গেল না। ওসি যখন আসেন, তখন মাঝ পুকুরে তলিয়ে গিয়েছিল যুবক। দেরি না করে আসানসোল উত্তর থানার ওসি ঝাঁপিয়ে পড়েছিলেন নিজেই। জলে ঝাঁপ দিয়ে যুবককে উদ্ধারের চেষ্টা করেছিলেন।

তলিয়ে যাচ্ছেন যুবক, জলে ঝাঁপ ওসির

আসানসোল উত্তর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের এই মানবিক ভূমিকা দেখে সবাই আপ্লুত হয়ে যান। সেইসঙ্গে তাঁদের মনে আশঙ্কা, বড়বাবু পারবেন না তলিয়ে যাওয়া যুবকের জীবন বাঁচাতে। যদিও আপ্রাণ চেষ্টা করেও ওই যুবকের জীবন রক্ষা করতে পারেননি তিনি।

ডুবে যাওয়া ওই যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। একইসঙ্গে পুলিশের এই ভূমিকায় অভিভূত এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার অন্তর্গত শীতলা গ্রামে। শুক্রবার শীতলা গ্রামের মৌজুড়ি দিনেশপল্লির বাসিন্দা বছর তিরিশের ভুবন বাউরি।

তলিয়ে যাচ্ছেন যুবক, জলে ঝাঁপ ওসির

স্থানীয় একটি পুকুরে স্নান করতে গিয়ে অসাবধানতাবশতঃ তলিয়ে যান তিনি। ঘটনা জানাজানি হতে খবর দেওয়া হয় আসানসোল উত্তর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওই থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তন্ময় রায়। স্থানীয়দের সাথে সাথে তন্ময়বাবু জলে ঝাঁপ দেন ওই যুবককে উদ্ধার করার জন্য।

দীর্ঘ প্রচেষ্টার পর ওই যুবককে উদ্ধার করা গেলেও ততক্ষণে আর ওই যুবকের দেহে প্রাণ নেই। মারা যান যুবক। উল্লেখ্য ঘটনার একদিন আগে এই আধিকারিকের বদলি হয়ে গেছে। বর্তমান থানা থেকে বদলি হয়ে চলে যাওয়ার আগে তাঁর এই মানবিক রূপ সবাইকে আপ্লুত করে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+