পঞ্চায়েত নির্বাচনে হামলা রুখতে 'সক্রিয়তা'! মালদহে যে কাজ করল পুলিশ

মালদহে আক্রান্ত কংগ্রেস প্রার্থীকেই গ্রেফতার করল পুলিশ। বুধবার রতুয়ার চাঁদমুনি ২ গ্রাম পঞ্চায়েতের বালপুরে কংগ্রেস প্রার্থীদের বাড়িতে হামলা, বোমাবাজি ও আগুন লাগানোর ঘটনা ঘটে।

মালদহে আক্রান্ত কংগ্রেস প্রার্থীকেই গ্রেফতার করল পুলিশ। বুধবার রতুয়ার চাঁদমুনি ২ গ্রাম পঞ্চায়েতের বালপুরে কংগ্রেস প্রার্থীদের বাড়িতে হামলা, বোমাবাজি ও আগুন লাগানোর ঘটনা ঘটে। এলাকার প্রায় কুড়িটি বাড়িতে ভাঙচুর ও ৯ টি বাড়িতে আগুন লাগানো হয়। ঘটনায় কংগ্রেসের অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে। আগুন লাগানোর ঘটনায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী-সহ পাঁচজন।

পঞ্চায়েত নির্বাচনে হামলা রুখতে সক্রিয়তা! মালদহে যে কাজ করল পুলিশ

২০১৩-র পঞ্চায়েত নির্বাচনে এলাকার পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল করেছিল বাম-কংগ্রেস জোট। কিন্তু অন্য অনেক জায়গার মতো এলাকায় প্রভাব বাড়িয়েছে শাসকদল।

স্থানীয়দের অভিযোগ, প্রথম থেকেই এলাকায় টার্গেট ছিল বিরোধী প্রার্থী-সমর্থকদের বাড়ি। সেই মতো বালুপুর খোঁচখামার এলাকায় দাপিয়ে বেরায় দুষ্কৃতীরা। কংগ্রেস প্রার্থী মাসুদুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে আগুন দিয়ে দেওয়া হয়। পরিবারের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই মাসুদুরকে মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছিল।

মাসুদুরের বাড়িতে হামলার পর দুষ্কৃতীরা হামলা চালায় পাশের গ্রাম সালাবাদপুরেও। ওই গ্রামের মমতা বেগম এবার রতুয়া ১ পঞ্চায়েত সমিতিতে কংগ্রেসের হয়ে মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁকে মনোনয়ন তুলে নিতে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।

তৃণমূলের তরফে ঘটনাটিকে কংগ্রেসের কোন্দল বলে অবিহিত করা হয়েছে। ঘটনায় কংগ্রেস প্রার্থী মাসুদুর রহমান-সহ কংগ্রেসের তিন ও তৃণমূলের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+